1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

রেকর্ড গড়া জয় ওয়েস্ট ইন্ডিজের

  • আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪, ১০.৫৩ এএম
  • ১৭৩ Time View

বিশ্বকাপে প্রথম খেলতে এসে পাপুয়া নিউগিনিকে হারিয়ে চমক দেখিয়েছিল উগান্ডা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অন্তত লড়াই করবে, সেই আশা ছিল। তবে লড়াইয়ের ধারেকাছেও যেতে পারলো না ব্রায়ান মাসাবার দল। আকিল হোসেনের ফাইফারে স্রেফ উড়ে গেছে তারা। আউট হয়েছে বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন রানে। তাতে ১৩৪ রানের রেকর্ড গড়া জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউটের যৌথ রেকর্ডে ভাগ বসালো উগান্ডা। এর আগে ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডসও অলআউট হয়েছিল ৩৯ রানে।

স্বাগতিক উইন্ডিজের জয়টা ১৩৪ রানে। টি-টোয়েন্টিতে রানের হিসেবে এটি ওয়েস্ট ইন্ডিজের সেরা জয়। আর বিশ্বকাপের হিসেবে দ্বিতীয় সেরা জয়। ২০০৭ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা জিতেছিল ১৭২ রানে। যেটা এখনো সর্বোচ্চ।

রোববার (৯ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় নৈপুণ্যে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে আকিলের তোপে শুরু থেকেই উইকেট হারিয়ে ৪৮ বল বাকি থাকতে মাত্র ৩৯ রানেই গুটিয়ে যায় উগান্ডা।

১৭৪ রানের লক্ষ্য উগান্ডার জন্য পাহাড়সম। সেই লক্ষ্য তাড়া করতে নেমে রান পাহাড়ের নিচে চাপা পড়ে মাসাবার দল। বল হাতে ঘূর্ণি জাদুতে উগান্ডিয়ানদের দিশেহারা করে ফেলেন আকিল। তাতে একমাত্র জুমা মিয়াগি (১৩) দুই অঙ্কের ঘরে যেতে পারেন। বাকিদের রান সংখ্যা দিয়ে মোবাইল নম্বর সাজালে দাঁড়ায় – ০৪৬৫১৩০১১০!

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৪ ওভার হাত ঘুরিয়ে ১১ রান খরচায় ৪ উইকেট নেন আকিল। বাকিদের মধ্যে আলজারি জোসেফ ২ এবং রোমারিও শেফার্ড, আন্দ্রে রাসেল ও গুদাকেশ মোতি নেন ১টি করে উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন দুই ওপেনার ব্রেন্ডন কিং ও জনসন চার্লস। পঞ্চম ওভারের মাথায় কিং ৮ বলে ১৩ রান করে বিদায় নেন। এরপর নিকোলাস পুরান এসে ১৭ বলে ২২ রানের ইনিংস খেললেও ডটের মেলা বসিয়ে দেন। সেই ধারা থেকে বাকিরাও আর বের হতে পারেননি।

এরপর উগান্ডার বোলিংয়ের সামনে হাত খোলারই সুযোগ পাননি ক্যারিবীয় ব্যাটাররা। জনসন চার্লস (৪৪), রভম্যান পাওয়েল (২৩) ও শেরফান রাদারফোর্ড (২২) কাউকেই খোলসের বাইরে বের হতে দেয়নি ন্রায়ান মাসাবার দল। নিয়ন্ত্রিত বোলিংয়ে ক্যারিবীয় ঝড় আটকে দেয় তারা।

শেষদিকে আন্দ্রে রাসেলের দিকে তাকিয়ে ছিল দল। শুরুতে ধীরেগতিতে রান করলেও পরে সময়ের দাবি মেটান এই ক্যারিবীয় তারকা। তার ১৭ বলে ৩০ রানের ইনিংসে ভর করে বড় সংগ্রহ পায় দুইবারের চ্যাম্পিয়নরা। রাসেলের ইনিংসে কোনো ছক্কা না থাকলেও ছিল ৬টি চারের মার।

উগান্ডার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন অধিনায়ক ব্রায়ান মাসাবা। ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন আলপেশ রমজানি, কসমস কেউয়াটা ও দীনেশ নাকরানি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com