1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

‘১৪০০’ রান এবং ‘৭০০’ উইকেটের বিশ্বরেকর্ড সাকিবের

  • আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪, ১১.১৭ এএম
  • ১৫২ Time View

বিশ্বরেকর্ড গড়লেন সাকিব আল হাসান। আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক উইকেট শিকারের মাধ্য দিয়ে এই রেকর্ড গড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

আন্তর্জাতিক ক্রিকেটে ইতোমধ্যে ৪৩৫ ম্যাচে অংশ নিয়ে ১৪টি সেঞ্চুরি আর ৯৯টি ফিফটির সাহায্যে ১৪ হাজার ৫১৫ রান করেছেন সাকিব। আর বল হাতে শিকার করেছেন ৭০০ উইকেট। ১৪ হাজার রান এবং ৭০০ উইকেটের ডাবলসে বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিব। 

আজ শনিবার টাইগারদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই রীতিমতো তাণ্ডব চালাতে থাকে যুক্তরাষ্ট্র। ৪.৫ ওভারে ওপেনিং জুটিতে ৪৬ রান করেন অ্যান্ড্রিস গাউস ও শায়ান জাহাঙ্গীর।

এরপর মাত্র ১৪ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব। তার বলে ওপেনিং জুটি ভাঙেন যুক্তরাষ্ট্রের। ক্যাচ তুলে দিয়ে অ্যান্ড্রিস গাউস সাজঘরে ফেরার আগে মাত্র ১৫ বলে ৫টি চার আর এক ছক্কায় ২৭ রান করেন।

এরপর যুক্তরাষ্ট্র শিবিরে জোড়া আঘাত হানেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এরপর একের পর এক আঘাত হানেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com