1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Title :
রবি আজিয়াটা পিএলসির শিরোপা জয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬ নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক গাইবান্ধায় দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জনগণ চাইলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী সিলেট ও জগন্নাথপুরে যুবলীগ নেতা শিবলুর ত্রাসের রাজত্ব গ্রেপ্তার না হওয়ায় জনমনে আতঙ্ক কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক ও সিলেটে তথ্য পত্রিকার প্রকাশকের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ওয়াক্ফ প্রশাসকের সঙ্গে মোতাওয়াল্লী সমিতির বৈঠক অনুষ্ঠিত মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে ব্যাংক ঋণের দুই বিধিনিষেধ শিথিল, বাড়বে অর্থায়ন

ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের প্রার্থিতা বৈধ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ২.২২ পিএম
  • ১৫২ Time View

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে তার আগামী ২৯ মে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে বাধা নেই।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে এই উপজেলার অপর চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম শরীফ চৌধুরী পিপুলের করা আবেদন আজ বৃহস্পতিবার (২৩ মে) খারিজ করে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শাহাদাতের পক্ষে ছিলেন আইনজীবী একরামুল টুটুল। আর গোলাম শরীফের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ।

আজকের আদেশের পর আইনজীবী একরামুল হক টুটুল বলেন, ‘গত ১৪ মে হাইকোর্টের আদেশের পর শাহাদাত হোসেনকে ১৬ মে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রতীক পেয়ে তিনি প্রচার প্রচারণাও চালাচ্ছেন। এর মধ্যেই অপর প্রার্থী গোলাম শরীফ আপিল বিভাগে আবেদন করেন, যেটি আজ খারিজ হয়ে যায়। এতে শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বৈধ হওয়ায় তিনি নির্বাচন করতে পারবেন।’

গত ৫ মে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন হলফনামায় মামলার তথ্য গোপনের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে শাহাদাত হোসেন জেলা প্রশাসকের কাছে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। সেখানে বিফল হয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। গত ১৪ মে শাহাদাত হোসেনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়। আগামী ২৯ মে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com