1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের প্রার্থিতা বৈধ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ২.২২ পিএম
  • ১৮৯ Time View

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে তার আগামী ২৯ মে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে বাধা নেই।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে এই উপজেলার অপর চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম শরীফ চৌধুরী পিপুলের করা আবেদন আজ বৃহস্পতিবার (২৩ মে) খারিজ করে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শাহাদাতের পক্ষে ছিলেন আইনজীবী একরামুল টুটুল। আর গোলাম শরীফের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ।

আজকের আদেশের পর আইনজীবী একরামুল হক টুটুল বলেন, ‘গত ১৪ মে হাইকোর্টের আদেশের পর শাহাদাত হোসেনকে ১৬ মে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রতীক পেয়ে তিনি প্রচার প্রচারণাও চালাচ্ছেন। এর মধ্যেই অপর প্রার্থী গোলাম শরীফ আপিল বিভাগে আবেদন করেন, যেটি আজ খারিজ হয়ে যায়। এতে শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বৈধ হওয়ায় তিনি নির্বাচন করতে পারবেন।’

গত ৫ মে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন হলফনামায় মামলার তথ্য গোপনের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে শাহাদাত হোসেন জেলা প্রশাসকের কাছে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। সেখানে বিফল হয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। গত ১৪ মে শাহাদাত হোসেনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়। আগামী ২৯ মে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com