বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল ক্রিকেট বোর্ডে রদবদল, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ ‘আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয়’—স্পিকার

টানা চতুর্থ শিরোপা জিতে ম্যানসিটির ইতিহাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৭৫ Time View

আগেই জানা ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের শেষটা হতে যাচ্ছে রোমাঞ্চকর। সমীকরণটা ছিল এমন—শিরোপা জিততে সিটিকে জিততেই হবে। ড্র বা হারলেই তাকিয়ে থাকতে হবে আর্সেনাল-এভারটন ম্যাচের দিকে। তবে, সমীকরণের সেই জটিল মারপ্যাচ পড়েনি গার্দিওলার শিষ্যরা। ওয়েস্ট হ্যামকে উড়িয়ে ঘরে তুলল টানা চতুর্থ শিরোপা।

গতকাল রোববার (১৯ মে) দিনগত রাতে ইতিহাদে ওয়েস্ট হ্যামকে ৩–১ গোলে হারিয়ে ২০২৩–২৪ মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে ম্যানসিটি। ইংল্যান্ডের শীর্ষস্তরে কোনো দলের টানা চার মৌসুমে ট্রফি জয় এই প্রথম। অন্যদিকে, আর্সেনাল ২-১ গোলে এভারটনকে হারালেও রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়।

শুরু থেকে আধিপত্য ধরে খেলা সিটি ম্যাচের ১৮তম মিনিটেই এগিয়ে যায় ২-০ গোলে। ২ ও ১৮ মিনিটে দুটি গোলই করেছেন ফিল ফোডেন। ৪২ মিনিটে কুদুসের কল্যাণে একটি গোল শোধ করে দেয় ওয়েস্ট হ্যাম। এরপর ৫৯ মিনিটে সিটির হয়ে তৃতীয় গোলটি আদায় করে নেন রদ্রি। শেষ দিকে আরও একবার জাল কাঁপিয়েছিল ওয়েস্ট হ্যাম। কিন্তু হ্যান্ড বল হওয়ায় রিভিউতে বাদ পড়ে সেটা।

টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের দিনে ইতিহাদেও অপরাজিত মৌসুম কাটিয়েছে সিটি। ৩৮ ম্যাচে তোলা ৯১ পয়েন্টের ৪৭টিই এসেছে এ মাঠে। ইংল্যান্ডের শীর্ষ লিগে সিটি এর আগে নিজেদের মাঠে পুরো মৌসুম অপরাজিত ছিল ১৯০৪-০৫, ২০১১-১২ ও ১৯২০-২১ মৌসুমে। সিটির দ্বিতীয় শিরোপা লাভ হয়ে যেতে পারে আগামী শনিবার। এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS