1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
Title :
আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ঢাকা-চট্টগ্রাম রুটে আধুনিক ইলেকট্রিক ট্রেন, শেষ হয়েছে নকশার কাজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আমরা টেকনোলজিস পুঁজিবাজার গতিশীল করতে কোম্পানি আইনে নতুন বিধানের সুপারিশ ডিবিএর কুমিল্লায় মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক কুমিল্লায় পুলিশের শ্রেষ্ঠত্বে দাউদকান্দির চমক, শ্রেষ্ঠ সার্কেল ও ওসি দুই স্বীকৃতিই দাউদকান্দির কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

ফেসবুকে ফেক আইডির বিরুদ্ধে করণীয় কী?

  • আপডেট : সোমবার, ১৩ মে, ২০২৪, ১০.৩৪ পিএম
  • ২৭৫ Time View

ফেসবুকের যে কোনো ফেক আইডির বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষ এবং পুলিশের কাছে রিপোর্ট করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের যে কোনো ফেক আইডির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায়। আর সেই ফেসবুক ফেক অ্যাকাউন্টটি যদি হয় নিজের বা পরিচিত কারো, তাহলে যত দ্রুত সম্ভব আইনি সহযোগিতা গ্রহণ করা উচিত। কারণ এ ধরনের আইডি থেকে প্রতিনিয়ত অনেকেই হেনস্তার শিকার হচ্ছেন। ফেসবুকের মালিকানাধীন মেটা প্রতিষ্ঠানও এ ধরনের ফেক আইডির ব্যাপারে যথেষ্ট সোচ্চার, তাই অভিযোগের যথাযথ তদন্ত করে আইডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তারা।

কারো ছবি বা পরিচয় ব্যবহার করে যদি ফেক অ্যাকাউন্ট তৈরি করা হয়, তাহলে সে ব্যক্তি প্রথমে ফেসবুকে রিপোর্ট করতে পারেন। এ জন্য প্রথমে ফেক আইডিতে গিয়ে সেখানকার ম্যাসেজ বক্সের পাশে ৩টি ডট (…) চিহ্নিত আইকনে ক্লিক করে ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইলে ক্লিক করতে হবে। এরপর প্লিজ সিলেক্ট এ প্রবলেম টু কন্টিনিউ শিরোনামে একটি অপশন আসলে, সেখানে বিভিন্ন ক্যাটাগরি থেকে প্রিটেন্ডিং টু বি সামওয়ান সিলেক্ট করতে হবে। ভুক্তভোগী ব্যক্তি নিজে রিপোর্ট করলে ‘হু আর দে প্রিটেন্ডিং টু বি?’ এই অপশনে ‘মি’ নির্বাচন করে রিপোর্ট সম্পন্ন করতে হবে।

তাছাড়া পরিচিত কারও ফেক আইডি হলে ‘হু আর দে প্রিটেন্ডিং টু বি?’ অপশন থেকে ‘এ ফ্রেন্ড’ অপশনে ক্লিক করলে ‘হুইচ ফ্রেন্ড?’ এর জায়গায় আসল অ্যাকাউন্টধারী ভুক্তভোগী ফেসবুক বন্ধুর প্রোফাইলটি নির্বাচন করে রিপোর্ট সম্পন্ন করতে হবে।

পাশাপাশি ফেক আইডিটির সম্পূর্ণ প্রোফাইল লিংকসহ স্ক্রিনশট নিয়ে নিকটস্থ থানা পুলিশের কাছে অভিযোগ জানানো যেতে পারে। সিআইডির সাইবার পুলিশ সেন্টারে সরাসরি অভিযোগ জানানো যাবে। এজন্য তাদের হটলাইন নাম্বার ০১৭৩০৩৩৬৪৩১ বা smmcpc2018@gmail.com মেইলে যোগাযোগ করা যেতে পারে। তাছাড়া তাদের ফেসবুক পেজেও সরাসরি অভিযোগ জানালে সমাধান পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com