1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ, জরিমানা ৪০ হাজার টাকা দিনাজপুরের বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ দিনাজপুরে গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা অনুষ্ঠান দিনাজপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

পারফরম্যান্স সিরিজ ১৪ ৫জি উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি

  • আপডেট : শুক্রবার, ৯ মে, ২০২৫, ১২.১০ পিএম
  • ২৪৮ Time View

তরুণ প্রজন্মের পছন্দের কনজিউমার টেকনোলজি ব্র্যান্ড রিয়েলমি তাদের পারফরম্যান্স-কেন্দ্রিক আইকনিক নাম্বার সিরিজ থেকে নতুন দুটি স্মার্টফোন – রিয়েলমি ১৪ ৫জি এবং ১৪টি ৫জি – আকর্ষণীয় প্রি-অর্ডার অফারসহ বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে।

রিয়েলমি ১৪ ৫জি স্মার্টফোনটি ব্যবহার করা হয়েছে দেশের প্রথম স্ন্যাপড্রাগন সিক্স জেনারেশন ৪ ৫জি চিপসেট। যা স্মুথ মাল্টিটাস্কিং এবং দ্রুত গেম লোডিং নিশ্চিত করে। অন্যদিকে, ১৪টি ৫জি স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি চিপসেট রয়েছে, যা কার্যকর পারফরম্যান্স, উন্নত কানেক্টিভিটি এবং পাওয়ার-সেভিং বৈশিষ্ট্য প্রদান করে। “পারফরম্যান্সের দানব” হিসেবে পরিচিত এই ডিভাইস দুটি সিরিয়াস হার্ডওয়্যার এবং উদ্ভাবনী ফিচার্সে পরিপূর্ণ যা পাওয়ার ইউজার এবং গেমার উভয়ের জন্যই উপযুক্ত।

সীমিত সময়ের অফারসহ একটি বিশেষ প্রি-বুকিং প্রচারাভিযান শুরু হয়েছে এবং এটি ১৪ মে, ২০২৫ পর্যন্ত চলবে। এই সময়ে যারা এই স্মার্টফোনগুলি প্রি-বুক করবেন তারা একটি আকর্ষণীয় বোনাস পাবেন – বিনামূল্যে এক জোড়া রিয়েলমি বাডস টি২০০ লাইট, যা গেমিং এবং বিনোদনের নিখুঁত অডিও সঙ্গী। এই বাডসগুলোও একই দিনে লঞ্চ করা হবে।

বহু প্রতীক্ষিত রিয়েলমি ১৪ ৫জি এবং রিয়েলমি ১৪টি ৫জি আনুষ্ঠানিকভাবে আগামী ১২ই মে, ২০২৫ তারিখে বাংলাদেশে লঞ্চ হতে চলেছে, যা মোবাইল পারফরম্যান্সকে নতুন করে সংজ্ঞায়িত করবে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com