1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

একাধিক রেকর্ড গড়ে মায়ামিকে জেতালেন মেসি

  • আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১১.৩১ এএম
  • ১৯৯ Time View

পরপর তিন ম্যাচে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। এর মধ্যে দুটি ম্যাচেই এসেছে জোড়া গোল। এবার ইন্টার মায়ামির জার্সিতে জোড়া গোল করে দলকে জেতালেন বিশ্বকাপজয়ী তারকা। আর জয়ের দিনে রেকর্ড বইয়ে নামও লিখিয়েছেন তিনি।

রোববার (২৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় এমএলএসের ম্যাচে মাঠে নামে ইন্টার মায়ামি ও নিউ ইংল্যান্ড রেভুলেশন। ম্যাচটিতে ৪-১ গোলে জয় পায় মায়ামি।

ম্যাচের শুরুতে প্রতিপক্ষ এগিয়ে গেলে সমতায় ফিরতে মেসি সময় নেন ৩২ মিনিট। এরপরে বিরতির পরে নিজের জোড়া গোলে দলকে লিড গোল এনে দেন আর্জেন্টাইন তারকা। তাতেই রেকর্ড গড়েন মেসি। 

মার্কিন সকার লিগে এখন পর্যন্ত মেসিই প্রথম ফুটবলার যিনি এক মৌসুমে পাঁচটি পৃথক ম্যাচে একাধিক গোলের দেখা পেয়েছেন। এছাড়া মৌসুমের প্রথম সাত ম্যাচ থেকে ১৬টি গোল করেও রেকর্ড গড়েছেন তিনি। এখন পর্যন্ত প্রথম সাতটি ম্যাচ থেকে এত গোল কোনো ফুটবলার আদায় করে নিতে পারেননি। 

নিউ ইংল্যান্ড রেভুলেশনের বিপক্ষে ম্যাচের শেষ দিকে বেঞ্জামিন ক্রেমাশ্চি ও লুইস সুয়ারেজের গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মায়ামি। এ দিন মাঠে নেমে কিছু বোঝার আগে প্রথম মিনিটেই গোল হজম করে ইন্টার মায়ামি। প্রতিপক্ষের স্ট্রাইকার টমাস চ্যাঙ্কালে আদায় করে নেন প্রথম গোলটি। তবে সেটি টপকে যেতে বেশি সময় নেয়নি মেসির দল। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে মেসি বাহিনী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com