1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে টাঙ্গাইলে নবান্নের আমেজ; সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

৪ উইকেটে জয় পেলো টাইগাররা

  • আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৫.৫৫ পিএম
  • ২৫৫ Time View

টস জিতে ব্যাট নেয়া শ্রীলঙ্কা জানিথ লিয়ানাগের সেঞ্চুরিতে ভর কর লড়াইয়ের রসদ পেয়েছিল। তবে চট্টগ্রামের উইকেটে এই লক্ষ্য তাড়া করা টাইগারদের জন্য খুব বেশি কঠিন হতো না। কিন্তু দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় চৈত্রের গরম আর ফিল্ডিংয়ের সময় পাওয়া একের পর এক চোট। তবে সৌম্য সরকারের কনকাশন বদলি নেমে তানজিদ তামিমের দারুণ ইনিংস অনেকটাই কাজ করে দিয়েছিল। বাকিদের ব্যর্থতায় অনিশ্চয়তাও ছিল। শেষে মুশফিকুর রহিম ও রিশাদ হাসানের ব্যাটে কেটেছে সব শঙ্কা।

সোমবার (১৮ মার্চ) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করা শ্রীলঙ্কা জানিথ লিয়ানাগের অনবদ্য সেঞ্চুরিতে ৫০ ওভারের শেষ বলে ২৩৫ রানে অলআউট হয়ে যায়।

জবাবে কনকাশন বদলি হিসেবে নামা তানজিদ হাসান তামিমের ৮১ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংসের পর রিশাদ হোসেনের ঝড়ে ৫৮ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার আগেই সৌম্য সরকারের ইনজুরি ব্যাকফুটে ঠেলে দেয় বাংলাদেশকে। লিটন দাসের বদলে এই ম্যাচের একাদশে জায়গা পাওয়া এনামুল হক বিজয়ের সঙ্গে সৌম্য সরকারের কনকাশান বদলি হিসেবে তানজিদ তামিম ইনিংস শুরু করেন। তাদের উদ্বোধনী জুটি মাত্র ৭.৩ ওভারে ৫০ রান যোগ করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com