1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

ওয়্যার-এর বিজ্ঞাপনের যাত্রা: মার্কেটিং-এ ৮, ডিজিটালে বাজিমাত

  • আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ২.০৩ পিএম
  • ৩৩৫ Time View

নিজস্ব প্রতিবেদক: ওয়্যার ডিজিটাল মাল্টিমিডিয়া মার্কেটিং তার ডিজিটাল মার্কেটিং-এর যাত্রায় ৮ বছর পূর্ণ করে একটি অনন্য মাইলফলক সৃষ্টি করল। ওয়্যার-এর প্রতিষ্ঠাতা, সাব্বির ইসলাম এসএমই ব্যবসাকে টার্গেট করে সাশ্রয়ী মূল্যের কার্যকর বিপণন সমাধান দিতে মাত্র ৫০,০০০ টাকার সামান্য বিনিয়োগের মাধ্যমে তাদের ডিজিটাল বিজ্ঞাপনী সংস্থার যাত্রা শুরু করেন। আজ এটি ঢাকা ও চট্টগ্রাম শাখা থেকে সারাদেশে তার কার্যক্রম পরিচালনা করছে, এমনকি বিদেশী ক্লায়ন্টদের নির্ধারিত সৃজনশীল চাহিদা পূরণ করে অবদান রাখছে বিশ্বমানচিত্রেও।  

সাব্বির ইসলাম ও তার ব্যবসায়িক অংশীদার আলভী তৌকির রহমান এবং সাদ আহমেদ-এর নেতৃত্বে, ওয়্যার একটি স্বনামধন্য মার্কেটিং পাওয়ার হাউস হিসেবে বিকশিত হচ্ছে দ্রুত। ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এমজিআই, প্রাণ-আরএফএল গ্রুপ, ফেয়ার গ্রুপ, নাদিয়া ফার্নিচার এবং ল্যাবএইড গ্রুপ-এর মতো আইকনিক ব্র্যান্ডগুলোর সাথে সৃজনশীল কাজের মাধ্যমে ওয়্যার ইতিমধ্যে বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে তাদের সফলতার স্বাক্ষর রেখেছে।

কর্পোরেট জায়ান্ট ছাড়াও, ওয়্যার ছোট এবং মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) সফলতার জন্য কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। বিগত ৮ বছরে, ওয়্যার ৩০০টিরও বেশি এসএমই ব্যবসার সাফল্যের গল্পে মুখ্য ভূমিকা পালন করেছে, ডিজিটালে এই এসএমই-দের অবস্থানকে আরও জোরালো করতে এবং তাদের ব্যবসায়িক সমৃদ্ধিতে বিশেষ অবদান রেখেছে ওয়্যার। উল্লেখযোগ্য এসএমই ক্লায়েন্টদের মধ্যে রয়েছে হাক্কা ঢাকা, ওয়ান থার্টি এইট ইস্ট, তরকা, জেন, অ্যারাক্স এবং রুয়েন বুসাবা, ইউনিক কিচেন ও আরও অনেকেই।

৮ বছর পূর্ণ করে ৯ বছরে পা রাখার সাথে সাথে এই বিজ্ঞাপনী সংস্থাটি নতুন নতুন উদ্ভাবনী চিন্তার মধ্য দিয়ে ডিজিটাল মার্কেটিং-এ নিজেদের একটি শক্ত অবস্থান সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। বিজ্ঞাপনের নতুন নতুন ভাষা আবিষ্কারের মাধ্যমে ক্লায়েন্টদের চাহিদা পূরণ করে ওয়্যারকে একটি মাইলফলক হিসেবে প্রতিষ্ঠা করতে এর ক্রিয়েটিভ ডিজাইনার, কপিরাইটার, স্ট্রাটিজিক প্ল্যানার, মিডিয়া বায়ার এবং ক্লায়েন্ট সার্ভিসসহ বিভিন্ন ডিপার্টমেন্টে প্রায় ৪০ জনের অধিক তরুণ ও পেশাদার কর্মী প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে যাচ্ছে।  

৮ বছর পূর্তির এই ক্ষণে, ওয়্যার তার স্টেকহোল্ডার এবং অংশীদারদের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। ডিজিটাল মার্কেটিং-এর যে বিপ্লব শুরু হয়েছে; দক্ষতা, সৃজনশীলতা ও আবিষ্কারের মধ্য দিয়ে ওয়্যার এই বিপ্লবে উল্লেখযোগ্য অবদান রাখতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com