1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Title :
আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন

বিপিএলের নতুন চ্যাম্পিয়ন বরিশাল

  • আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ১১.১১ পিএম
  • ৩০৯ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের ফাইনালে টানা দুইবারের এবং সমমিলে চারবারের শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন বরিশাল।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লাকে ১৫৪ রানে থামিয়ে ৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে বিপিএল শিরোপা জিতলো বরিশাল।

এদিন টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। আগে ব্যাট করতে নেমে ১২০ বলে ১৫৪ রান করে কুমিল্লা। দলের হয়ে ৩৫ বলে ৩৮ রান করেন মাহিদুল ইসলাম আকন। ইনিংসের একিবারে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়ে ১৪ বলে চার ছক্কায় ২৮ রান করেন আন্দ্রে রাসেল। এছাড়া ২৩ বলে ২০ রান করে অপরাজিত থাকেন জাকের আলি।

১২০ বলে ১৫৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে কাইল মায়ার্স ও তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। মায়ার্স ৩০ বলে ৫টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৪৬ রান করেন। ২৬ বলে তিন চার আর তিন ছক্কায় ৩৯ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। ১৮ বলে ১৩ রান করে ফেরেন মুশফিকুর রিহম।

তামিম-মায়ার্স-মুশফিকের বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদ ও ডেভিড মিলার ঠান্ডা মাথায় ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com