1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Title :
আপনিই কি অপো ক্যাম্পাসের আগামী দিনের লিজেন্ড! লক্ষ্যপূরণে যুক্ত হোন অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর কর্পোরেট চুক্তি স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তির আবেদন শেষ

  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৫০ এএম
  • ২০৭ Time View

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি আবেদনের সময় শেষ হচ্ছে আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি)। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।‌

গেল কয়েক বছরের মতো জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে এবারও এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে স্নাতকে ভর্তি নেওয়া হবে। ফলে এবার কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

ভর্তি আবেদনের জিপিএ (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) কমানোর সিদ্ধান্ত হয়েছে। ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক আবেদনের যোগ্যতা কমানোর সিদ্ধান্ত হয়। মানবিক/ব্যবসায় শিক্ষা এবং কারিগরি থেকে আসা বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা-ইন-কমার্স শাখার শিক্ষার্থীদের আবেদনে এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ ন্যূনতম ৬ প্রয়োজন হবে। এর আগে মানবিকে ৬.৫০, ব্যবসায় শিক্ষা এবং কারিগরি থেকে আসা বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স শাখার শিক্ষার্থীদের আবেদনে প্রয়োজন হতো ৭.০০।

বিজ্ঞান এবং কারিগরি ভোকেশনাল থেকে আসা শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি মিলিয়ে প্রাপ্ত জিপিএ ন্যূনতম ৬.৫০ প্রয়োজন হবে। এর আগে জিপিএ ৭.০০ প্রয়োজন হতো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com