1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

হেক্সা মিশন পূরণ করল ব্রাজিল

  • আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১২.০৩ এএম
  • ২৩০ Time View

অবশেষে বিশ্বকাপ জিতে হেক্সা মিশন পূরণ করল ব্রাজিল। তবে ফিফা বিশ্বকাপ নয়, বিচ ফুটবলের বিশ্বকাপের আরও একবার শ্রেষ্ঠত্বের মুকুট পড়ল তারা। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিচ ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইতালিকে ৬-৪ গোলে হারিয়ে শিরোপা জেতে ব্রাজিল।

১৬ দলের এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ব্রাজিল ও ইতালি। ফাইনালে এক রদ্রিগোর কাছেই পরাস্ত হয় ইতালি। রদ্রিগো একাই করেন তিন গোল। একটি করে গোল করেন ব্রুনো জেভিয়ার এবং ব্রেন্ডো। আর একটি আত্মঘাতী গোল হয়। 

অপরদিকে ইতালির হয়ে জোড়া গোল করেন ফাজ্জিনি ও জেনোভালি। চার গোল করেও লাভ হয়নি ইতালির। শিরোপা ওঠে ব্রাজিলের হাতেই। 

এবারের বিচ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৫-৩ গোলে হারানোর পর শক্তিশালী পর্তুগালকে ৩-২ গোলে হারায় ব্রাজিল। টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় তাদের। শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৪-৩ গোলে জিতে অপরাজিত থেকেই গ্রুপপর্ব শেষ করে সেলেসাওরা।

এরপর কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে জাপানকে ৮-৪ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। শেষ চারে ইরানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে ব্রাজিল।  

এদিকে ব্রাজিলের কাছে ফাইনাল হেরে বিচ ফুটবলে আরও একবার কপাল পুড়ল ইতালির। এর আগে আরও দুইবার ফাইনালে হেরেছে ইউরোপের দলটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com