1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Title :
সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা

যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তায় শীর্ষে মেসি

  • আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৫০ পিএম
  • ২৩২ Time View

যুক্তরাষ্ট্রে ক্রীড়াবিদদের তালিকায় জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন লিওনেল মেসি। শুধু তাই নয়, দেশটির ইতিহাসে প্রথম কোনো ফুটবলার হিসেবে সব অ্যাথলেটকে ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন মহাতারকা।

স্পোর্টস রিসার্চ পোলিং কোম্পানি ‘এসএসআরএস’ এর ২০২৩ সালের জরিপে এমন তথ্য উঠে এসেছে। সংস্থাটির গত ৩০ বছরের ইতিহাসে প্রথম কোনো ফুটবলার হিসেবে ইন্টার মায়ামি তারকা মেসি জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করেছেন।

‘এসএসআরএস’ এর জরিপে এর আগে জনপ্রিয় অ্যাথলেট হিসেবে যুক্তরাষ্ট্রে রাজত্ব ছিল বাস্কেটবল খেলোয়াড়দের। ১৯৯৫ সাল থেকে দীর্ঘ সময় এ তালিকায় ছিলেন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান। এছাড়া এ বিভাগের কোবি ব্রায়ান্ট, স্টেফ কারি, লেব্রন জেমসরা বিভিন্ন সময়ে শীর্ষে ছিলেন।

বাস্কেটবলের বাইরে গলফ তারকা টাইগার উড ও আমেরিকান ফুটবল খেলোয়াড় পেইটন ম্যানিং ও টম ব্রাডিও বিভিন্ন সময় জনপ্রিয় অ্যাথলেট ছিলেন। তবে প্রথমবার কোনো ফুটবলার (যুক্তরাষ্ট্রে সকার খেলোয়াড়) হিসেবে এ জায়গা দখল করেছেন মেসি।

ইউরোপ অধ্যায় শেষ করে গত বছর মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেয়ার পর ইন্টার মায়ামিকে প্রথমবার লিগ কাপ জয়ে সহযোগিতা করেছিলেন মেসি। এছাড়া তুলেছিলেন ইউএস ওপেন কাপের ফাইনালেও। যা তাকে নিয়ে গেছে ২০২৩ সালের জনপ্রিয় অ্যাথলেটের শীর্ষে।

এদিকে তার ক্লাব মায়ামিও এমএলএসের জনপ্রিয় ক্লাবের খ্যাতি অর্জন করেছে। ক্লাবটি পেছনে ফেলেছে লা গ্যালাক্সিকে।

গত মৌসুমে প্লে অফে জায়গা করে নিতে ব্যর্থ হওয়া মায়ামি এবার রিয়াল সল্ট লেককে হারিয়ে এমএলএসের নতুন মৌসুম শুরু করেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি এমএলএসের জনপ্রিয়তার তকমা গায়ে জড়িয়ে লা গ্যালাক্সির বিপক্ষে মাঠে নামবে ডেভিড বেকহামের ক্লাবটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com