1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Title :
নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা সীমানা ও চালের পানি নিয়ে বিরোধ, গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত সমন্বিত আর্থিক সেবা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংকের সঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষর পদ্মা ব্যাংকের ১৪৪ তম পর্ষদ সভা অনুষ্ঠিত ট্রাস্ট মানি অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক ডিজিটাল ব্যাংক হিসাব খোলার e-KYC সেবা চালু করলো ট্রাস্ট ব্যাংক আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসছে আনোয়ার গ্রুপের মেহমুদ ইন্ডাস্ট্রিজ রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদনে ফিরল আরএকে সিরামিক্সের লাইন-২ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সামতা লেদার

ওয়ালটন দেশের সবচেয়ে বৃহৎ ও সফল প্রাইভেট হাই-টেক পার্ক: পলক

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৯.৩৯ পিএম
  • ৩৬০ Time View

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক ওয়ালটনকে দেশের সবচেয়ে সফল ও বৃহৎ প্রাইভেট হাই-টেক পার্ক হিসেবে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রæয়ারি, ২০২৪) দুপুরে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনে এসে এমন মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী। তিনি জানান, হোম অ্যাপ্লায়েন্স ও ইলেকট্রনিক্স পণ্য দিয়ে শুরু করে ওয়ালটন এখন ফ্রিজ, টেলিভিশনসহ অনেক স্মার্ট ডিভাইসে বিশ্বের সবচেয়ে ইউনিক ও ইনোভেটিভ সলিউশন এনেছে। যা বাংলাদেশকে একটি উদ্ভাবনী জাতি হিসেবে পরিণত করতে খুবই সহায়ক। ইলেকট্রনিক্স ও ডিজিটাল ডিভাইস পণ্য উৎপাদনে বাংলাদেশকে আত্ম-নির্ভরশীল ও রপ্তানিকারক দেশে পরিণত হওয়ার অনুপ্রেরণা যুগিয়েছে ওয়ালটন।

সরকারি প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় দেশে উৎপাদিত পণ্যের প্রতি গুরুত্বারোপ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, গত জনশুমারি প্রকল্পে ওয়ালটনের প্রায় ৪ লাখ ট্যাব ব্যবহৃত হয়েছিলো। ওই প্রকল্পে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাব ব্যবহার করায় সরকারের প্রায় ১৫০ কোটি টাকা সাশ্রয় হয়েছিলো। ওয়ালটনের ওই ট্যাবগুলোর মান খুবই ভালো হওয়ায় জনশুমারি প্রকল্প শেষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে ওয়ালটনকে ধন্যবাদ পত্র দেয়া হয়। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী খুশি হয়ে ট্যাবগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণের অনুমোদন দেন। সরকারি প্রকিউরমেন্টে এরকম সাহসী পদক্ষেপ নেয়া হলে কয়েক হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব।

পরিদর্শনকালে দেশে প্রথমবারের মতো ওয়ালটন ডিজি-টেকের এসএসডি প্রোডাক্টের বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন জুনাইদ আহমেদ পলক। পাশাপাশি তিনি ওয়ালটন-ল্যাপটপ ক্যাশব্যাক অফারের উদ্বোধন ঘোষণা করেন এবং নেক্সজি সিরিজের নতুন মডেলের স্মার্টফোন ‘এন৭২’ এর মোড়ক উন্মোচন করেন।

সে সময় উপস্থিত ছিলেন আইসিটি সচিব মো. সামসুল আরেফিন, বঙ্গবন্ধু হাই-টেক পার্কের ম্যানেজিং ডিরেক্টর জি এস এম জাফরউল্লাহ্, এটুআই’র প্রজেক্ট ডিরেক্টর মো. মামুনুর রশীদ ভূঁইয়া ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক ও ওয়ালটন টিভির মনিটরিং ডিরেক্টর রাইসা সিগমা হিমা।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলীসহ ওয়ালটনের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে ওয়ালটন টিভির ক্লিনরুম ফ্যাসিলিটিতে বাংলাদেশে প্রস্তুতকৃত প্রথম স্যাটেলাইটের পূর্ণাঙ্গ সিমুলেশন কার্যক্রম পরিদর্শন করে মুগ্ধ হন আইসিটি প্রতিমন্ত্রী। উল্লেখ্য বাংলাদেশের প্রথম লুনার স্যাটেলাইট ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়নে এসপায়ার টু ইনোভেট (এটুআই) কে সহায়তা করছে ওয়ালটন টেলিভিশনের ক্লিনরুম রিসার্স ল্যাব ও টেকনলোজি।

উল্লেখ্য ‘বিয়ন্ড সাউন্ড, বিয়ন্ড বাউন্ডারিস’ থিমের ওয়ালটনের নেক্সজি সিরিজের ‘এন৭২’ নতুন মডেলের স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার। ফলে এর ব্যবহারকারীরা মিউজিকে পাবেন এক অনন্য অভিজ্ঞতা।
ওয়ালটন-ল্যাপটপ ক্যাশব্যাক অফারের আওতায় যেকোনো ধরণের কম্পিউটার পণ্য ও ডিভাইস ক্রয়ে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ক্রেতারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com