বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল ক্রিকেট বোর্ডে রদবদল, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ ‘আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয়’—স্পিকার

ইনজুরি থাকায় হংকংয়ে খেলতে পারেনি মেসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৭ Time View

হংকংয়ের স্থানীয় ক্লাবের বিপক্ষে একটি ফ্রেন্ডলি ম্যাচ গিয়েছিল লিওনেল মেসির দল ই্ন্টার মিয়ামি। খেলাটি ঠিকই অনুষ্ঠিত হয়েছে। কিন্তু মেসির খেলা দেখতে পারেননি দর্শকরা। কারণ, মেসিকে ওই ম্যাচে খেলাননি ইন্টার মিয়ামি কোচ। বিষয়টি নিয়ে চরম হতাশ ও বিরক্ত হয়েছেন দর্শকরা। যার খেলা দেখার জন্য এত আগ্রহ করে আসছেন, তিনিই কিনা একাদশে নেই।

এতে চরম হতাশার সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা। নিজেদের টিকেটের টাকাও ফেরত চেয়েছেন তারা। পরে এ বিষয়ে কথা বলে দেশটির সরকার। সরকারের ঘোষণায় বলা হয়, মেসিকে কেন খেলানো হয়নি, সে কারণে আয়োজকদের ডলার কেটে রাখা হবে।

তবে মেসিকে কেন খেলানো হয়নি, সে বিষয়ে কোনো কিছু্ই নিশ্চিত করে কিছু জানাননি ইন্টার মিয়ামি কোচ। এমনকি মেসিও এ বিষয়ে কোনো কথা বলেননি। তবে ঘটনার চারদিন পর অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা।

মেসি নিজে থেকেই বিষয়টি নিয়ে কথা বলেননি। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয় এ বিষয়ে। পরে তিনি প্রশ্নের জবাব দেন।

মেসি বলেন, ‘পেশীর অস্বস্তির কারণে আমি হংকংয়ে শেষ ম্যাচ মিস করি। আমি সত্যিই খেলতে চেয়েছিলাম। কারণ, অনেক ভক্ত এসেছিলেন। কিন্তু এটি (ইনজুরি) খেলার অংশ।’

‘এটা দুঃখের। কারণ, আমি সবসময় সেখানে থাকতে চাই। বিশেষ করে যখন এই ধরনের খেলাগুলোর ক্ষেত্রে আমরা এতদূর ভ্রমণ করি এবং লোকেরা আমাদের একটি খেলা দেখতে অনেক আগ্রহী হয়। আশা করি, আমরা ফিরে এসে হংকংয়ে আরেকটি খেলা খেলতে পারবো।’-যোগ করেন মেসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS