1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

১১ বিদ্যালয়ের নাম পরিবর্তন

  • আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪, ২.২৫ পিএম
  • ৩১১ Time View

পশুরহাট, কুমারীসহ দেশের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন রকমের শ্রুতিকটু ও নেতিবাচক নাম পরিবর্তন করেছেন সরকার। নরসিংদীর দুটি ও চুয়াডাঙ্গা জেলার নয়টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সোমবার (১ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নরসিংদীর বেলাব উপজেলার ‘কুকুরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ‘শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে। রায়পুরা উপজেলার ‘আদিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ‘ড. মনিরুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ‘মরহুম ডা. মোকছেদ আলী মুন্সীগঞ্জ পশুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ‘ডা. মোকছেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়’, ‘বটিয়াপাড়া শিয়ালমারী এজি বালিকা বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ‘আব্দুল গণি সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।

‘ভোদুয়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ‘ভোদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’; ‘বড়বোয়ালিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ‘বড়বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’, ‘ভোগাইল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ‘ভোগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।

পরিবর্তন করা হয়েছে হারদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম। বাদ দেওয়া হয়েছে ‘বালিকা’ শব্দটি। ‘কুমারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে দক্ষিণপাড়া প্রতিভা বিকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।

এছাড়া জীবননগর উপজেলার ‘জীবননগর থানা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ‘জীবননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ ও ‘আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ‘আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের ৩০ আগস্ট তিনটি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়। ২০২২ সালের ১৯ জানুয়ারি মন্ত্রণালয়ের জারিকৃত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩ অনুযায়ী এ নামকরণ সংক্রান্ত এ পরিবর্তন আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com