1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

১৩৪২ শূন্য পদ পূরণে নন-ক্যাডারের বিজ্ঞপ্তি প্রকাশ

  • আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ১২.৪২ পিএম
  • ৩৩৫ Time View

৪৩তম বিসিএসে নন-ক্যাডারে ১ হাজার ৩৪২টি শূন্য পদ পূরণে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১৭ ডিসেম্বর সন্ধ্যা থেকে প্রার্থীদের পছন্দক্রম কার্যক্রম শুরু হয়ে চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএসে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে যারা ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩’ অনুযায়ী নবম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী তাদের কাছ থেকে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী যোগ্যতা রয়েছে, এমন প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাইপূর্বক সুপারিশের জন্য ১ হাজার ৩৪২টি পদে পছন্দক্রম দেয়ার জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ অনুযায়ী ক্যাডার পদে সুপারিশের পর অবশিষ্ট প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে সুপারিশের কার্যক্রম গ্রহণ করা হবে।

এদিকে পরবর্তীতে নন-ক্যাডার পদের সংখ্যা আরও বাড়তে-কমতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পিএসসি। এ বিষয়ে বলা হয়েছে, সরকারের কাছ থেকে প্রাপ্ত শূন্য পদের অধিযাচনের ভিত্তিতে কমিশন, সময়ে সময়ে, রাষ্ট্রীয় প্রয়োজনে সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিজ্ঞাপিত পদের সংখ্যা কমাতে ও বাড়াতে পারবে।

অন্যদিকে বিজ্ঞপ্তির শর্তের অংশ বলা হয়েছে, পিএসসির ২০২৩ সালের ১০ম বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক দেশের বেকার সমস্যার তীব্রতা বিবেচনায় এবং আবেদনকারীর চাকরি পাওয়ার সম-অধিকার অক্ষুণ্ন রাখার স্বার্থে ইতোপূর্বে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নন-ক্যাডার পদে সুপারিশ করা যাবে না। যদি কোনো আবেদনকারী নন-ক্যাডার পদে কোনো উচ্চতর গ্রেডে সুপারিশপ্রাপ্ত হয়ে থাকেন, তাকে তার সুপারিশপ্রাপ্ত গ্রেডের নিম্নতম গ্রেডে সুপারিশ করা যাবে না। তবে সমগ্রেডের ভিন্ন পদে সুপারিশ করা যাবে।

প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে পছন্দক্রম দিতে পারবেন। এ প্রক্রিয়া চলবে ১৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পছন্দক্রম ফরম পূরণের নির্দেশাবলী পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

পদগুলোর মধ্যে নবম গ্রেডের ১৯৬টি, দশম গ্রেডে ৮৬১টি, ১১তম গ্রেডে ৬টি এবং ১২তম গ্রেডে ২৭৯টি। এসব পদে প্রার্থীদের কাছ থেকে পছন্দক্রম চেয়েছে পিএসসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com