1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

গুজরাট ছেড়ে ফের মুম্বাইয়ে হার্দিক পান্ডিয়া!

  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ১১.১০ এএম
  • ৩৪৮ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরে আবার দল পরিবর্তন করতে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া। গুজরাট টাইটান্স ছেড়ে পুরনো ডেরা মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরছেন এ অলরাউন্ডার, এমন গুঞ্জন ভারতের সংবাদমাধ্যমগুলোতে।

গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলে দারুণ সময় পার করছিলেন হার্দিক। রোহিত শর্মার ছায়াতল থেকে বেরিয়ে এসে নেতৃত্ব নেন গুজরাটের। ১৫তম আসরের নিলামে তাকে ১৫ কোটি রুপি খরচে দলে ভেড়ায় আহমেদাবাদের ফ্র্যাঞ্চাইজিটি। তার নেতৃত্বে নিজেদের অভিষেক মৌসুমেই শিরোপার স্বাদ পায় গুজরাট। পরের মৌসুমেও দাপটের সঙ্গে পা রাখে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটির ফাইনালে। তবে এবার নাটকীয়ভাবে চেন্নাই সুপার কিংসের কাছে শিরোপা খোয়াতে হয় গুজরাটকে।

নতুন একটি দলকে নেতৃত্ব দিয়ে টানা দুই মৌসুমে এতসব চমক দেখানোর পরও সেখানে স্থায়ী হতে চান না পান্ডিয়া। ফিরতে চান আবার পুরনো ডেরায়।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই-কে গুজরাট ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র জানিয়েছে, ১হার্দিকের আবার মুম্বাইয়ে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। হতেই পারে, হার্দিক আবার পুরনো দলে ফিরে গেল। তবে এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয়।’

আগাসী ৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের নিলাম। তার আগেই সরাসরি চুক্তিতে হার্দিককে দলে ফেরাতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। ভারতীয় বেশকিছু গণমাধ্যম বলছে, এ অলরাউন্ডারের পুরনো দলে ফেরা প্রায় নিশ্চিত। তাকে ফেরাতে ১৫ কোটি রুপি খরচে প্রস্তুত মুম্বাই ইন্ডিয়ানস। এর আগে ২০১৫ থেকে ২০২১, টানা সাত মৌসুম মুম্বাইয়ের হয়ে খেলেছেন হার্দিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com