1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Title :
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

ঘি খেলেও কমবে ওজন!

  • আপডেট : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৩৯ পিএম
  • ৩০১ Time View

গরম ভাতের সঙ্গে এক চামচ ঘি খেতে পছন্দ করেন অনেকেই। ঘি শুধু স্বাদে এবং গন্ধে অতুলনীয় নয়, এর স্বাস্থ্যগুণও রয়েছে অনেক। ওজন কামানো থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য দূর করা সব ক্ষেত্রেই ঘিয়ের উপকারিতা আছে।

ঘি রান্নার স্বাদ বৃদ্ধি করে। ঘি-তে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন, খনিজ রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি শরীরের প্রতিটি পেশি শক্তিশালী করে, মেদ ঝরায়, হাড় মজবুত করে, শরীরের প্রতিটি কোষ সচল রাখে। অনেকের ধারণা, ঘি খেলেই ওজন বাড়ে। তবে বিশেষজ্ঞদের মতে পরিমাণ মতো ঘি খেলে ওজন বাড়ে না, বরং কমে।

জানা গেছে, ঘিতে রয়েছে চর্বি-দ্রবণীয় ভিটামিন। যা ওজন কমাতে সাহায্য করে। এ ছাড়া এটি হরমোনের ভারসাম্য বজায় রাখে। স্বাস্থ্যকর কোলেস্টেরল বজায় রাখতেও ঘিয়ের উপকারিতা অনেক। এ ছাড়াও ঘির আরও অনেক উপকারিতা আছে।

জেনে নিই ঘির উপকারিতা-

ওজন কমায়

ঘিতে থাকা লিনোলিক অ্যাসিড স্থূলতার বিরুদ্ধে লড়াই করে। এটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ডকোসাহেক্সায়েনোইক অ্যাসিড (ডিএইচএ) এবং ওমেগা-৬ (সিএলএ) দ্বারা পরিপূর্ণ। ঘি এর স্বাস্থ্যকর চর্বি শরীরের অতিরিক্ত চর্বি দূর করে। ঘি চর্বি কোষ পুড়িয়ে শরীরে অতিরিক্ত শক্তি যোগায়।

কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে

চিকিৎসকরা পরামর্শ দেন প্রতিদিন প্ররিমাণ মতো দুধ ও ঘি খাওয়ার। কেননা দুধ এবং ঘি কোষ্ঠকাঠিন্যের জন্য একটি কার্যকর প্রতিকার। এক কাপ গরম দুধে এক বা দুই চা চামচ ঘি মিশিয়ে ঘুমানোর আগে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।

হাড় মজবুত করে

ঘিতে আছে ভিটামিন কে। এটি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ও হাড়কে করে মজবুত। দাঁতের ক্ষয় রোধেও সাহায্য করে ঘি। এ ছাড়া বাত ও জয়েন্টের ব্যথা কমাতে ঘি সহায়ক। ঘি খেলে এই সব ব্যথা কমতে পারে।

চুলের জন্য ঘি

ঘি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি চুলে লাগালে মাথার ত্বকের আর্দ্রতা লক করতে পারে। ঘি মাথার ত্বককে মসৃণ রাখে। ঘি ব্যবহারে চুলে কম তেল লাগে। চুল দেখায় আরও প্রাণবন্ত। এ ছাড়া ঘি মাথায় নিয়মিত লাগালে নতুন চুল ওঠাও শুরু হয়।

ত্বকের পুষ্টি

ত্বকের জন্য ঘি পুষ্টিকর এজেন্ট হিসেবে কাজ করে। ঘি আপনার ত্বককে নরম ও কোমল করবে। এটি সব ধরনের ত্বকের জন্য উপযোগী। ত্বকের কোষকে হাইড্রেশন প্রদান করে। একটি পাত্রে দুই টেবিল চামচ বেসন, ঘি এবং পানি মিশিয়ে নিন। মাস্কটি ২০ মিনিটের জন্য মুখে লাগান। মুখের জেল্লা বাড়াতে সপ্তাহে ৩ দিন মাস্কটি লাগান।

ঘি খাওয়ার উপকারিতা

ঘিতে কনজুগেটেড লিনোলিক অ্যাসিড থাকে। যা পলিআনস্যাচুরেটেড ফ্যাট যা চর্বি কমাতে সাহায্য করে। দুগ্ধজাত উপাদানে যাদের অ্যালার্জি বা সংবেদনশীলতা রয়েছে তাদের জন্য ঘি, মাখনের চেয়ে ভাল। চেষ্টা করুন প্রতিদিন এক বা দুই টেবিল চামচ ঘি খাওয়ার।

-বি-বডিওয়াইস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com