1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

হাড়ের ক্ষয়? প্রতিরোধে যা করবেন

  • আপডেট : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ১১.০৪ এএম
  • ৪৪২ Time View

বর্তমান সময়ে ছোট থেকে বড় সবাই যে রোগটির সমস্যায় ভুগছেন তা হলো হাড়ক্ষয় রোগ। হাড়ের এই রোগটি ‘নীরব ঘাতক’ নামেও পরিচিত।

বাংলাদেশে মোট জনসংখ্যার তিন শতাংশই অস্টিওপোরেসিস বা হাড়ক্ষয় রোগে আক্রান্ত। আপনি কি জানেন এ রোগটি অবহেলার কারণে চোখের পলকেই আপনাকে মেনে নিতে হবে পঙ্গুত্ব?

চিকিৎসাশাস্ত্রে হাড়ক্ষয় রোগটি বলতে বোঝায় হাড়ের পুরুত্ব কমে গিয়ে হাড়ের ভেতর বড় ছিদ্র তৈরি হওয়াকে। অর্থাৎ, মাতৃগর্ভ থেকে আমরা যে হাড় নিয়ে জন্মগ্রহণ করি, তা নির্দিষ্ট সময় পর পাতলা, ছিদ্রযুক্ত বা দুর্বল হয়ে পড়লে সেই অবস্থাকে বলা হয় হাড়ক্ষয় রোগ বা অস্টিওপোরেসিস।

মানব শরীরে মেরুদণ্ডের হাড়ে বেশি ক্ষয়রোগ দেখা দেয়, যা থেকে কোমর আর পায়ের পেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। জয়েন্টে পেইন, কাঁধে পেইনও অস্টিওপোরেসিস রোগের লক্ষণ হিসেবে চিহ্নিত।

পঙ্গু হাসপাতালের অধ্যাপক, নিট্রো, ডা. মো. জাহাঙ্গীর আলম জানান, তারুণ্য ধরে রাখতে আমাদের শরীরে কাজ করে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এবং টেস্টোস্টেরনের মতো প্রয়োজনীয় হরমোনগুলো।

এসব হরমোনই আবার সুরক্ষা সেতু তৈরি করে অস্টিওপোরেসিস রোগটির বিরুদ্ধে। কারণ, হাড়ের ঘনত্ব ঠিক রাখার পাশাপাশি এসব হরমোন ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে। তাই এ রোগকে জয় করতে এসব হরমোন সমৃদ্ধ খাবার খাওয়ার ওপর জোর দিতে হবে।

এ রোগ থেকে মুক্তি পেতে ডায়েট লিস্টে নিয়মিত কলা, সাধারণ আলু, মিষ্টি আলু, কুমড়াকে বেশি প্রাধান্য দিন। শীতকালে প্রাধান্য দিতে পারেন শিম, গাজর ও মটরশুঁটির মতো খাবারগুলো।

এ ছাড়া শস্যজাতীয় খাবার, মৌসুমি ফল, শাকসবজি, বিভিন্ন ধরনের ডাল, ড্রাগন বা কমলার মতো ফল ডায়েটে যোগ করুন। সুষম খাবারের পাশাপাশি প্রাধান্য দিতে পারেন নিয়মিত ব্যায়াম করার অভ্যাসকেও।

ভিটামিন, প্রেটিন ও মিনারেল সমৃদ্ধ খাবার প্রাধান্য দেয়ার পাশাপাশি এড়িয়ে চলতে হবে কিছু খাবারকে। কফি, লবণ, বেশি পরিমাণে তেল মসলা সমৃদ্ধ খাবার ডায়েট লিস্ট থেকে পুরোপুরি বাদ দিন।

এ ডায়েট লিস্ট মেনে চলার পাশাপাশি প্রতিদিন সূর্যের আলো থেকে ভিটামিন ‘ডি’ পেতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সূর্যের আলোয় রোদ পোহানোর অভ্যাস গড়ে তুলুন। নিয়মিত মাত্র ২০ মিনিট এই অভ্যাসটি লাইফস্টাইলের অংশ করে নিলে সহজেই এ রোগকে প্রতিহত করা যায়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com