1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Title :
নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন আজকের জেএনজিদের ভাবনা ছিল মেজর জিয়ার মধ্যে-বিএনপি নেতা টিপু আলমডাঙ্গার হারদীতে বিএনপি নেতার ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় পাশে দাড়ালো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক নতুন রিসাইক্লিং উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ৯০%-এর বেশি কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৩য় দিন ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু লালমনিরহাটে জাতীয় মানবাধিকার সমিতির জেলা কমিটি গঠন; সভাপতি বেলাল, সাধারণ সম্পাদক দুলাল নতুন উদ্যোক্তাদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত, যোগ দিলেন নারী আমানতকারীরা

ইংল্যান্ডকে হারিয়ে বিপিএলের প্রশংসায় সাকিব

  • আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৯.৫৮ এএম
  • ২৫৭ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন হৃদয়-শান্তরা। ইংল্যান্ডকে প্রথমবার বাংলাওয়াশ শেষে এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসান।

মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। পুরো টি-টোয়েন্টি সিরিজে দারুণ খেলেছে লাল-সুবজের প্রতিনিধিরা। আর ভালো করার পেছনে বিপিএলের কথা উল্লেখ করেছেন বাংলাদেশের অধিনায়ক। 

সাকিব আল হাসান বলেন, ‘এখানে যারা খেলছে বিশেষ করে এই সিরিজটি, তারা প্রায় প্রত্যেকেই বিপিএলে পারফরম্যান্স করে এসেছে। সুতরাং বিপিএলের পরপরই এই সিরিজটি শুরু হওয়ায় ভলো করেছে সবাই। ফর্ম ধরে খেলতে পেরেছে খেলোয়াড়রা।’

সাকিব আরও বলেন, ‘বিপিএলে যারা ভালো ব্যাটিং বা বোলিং করে এসেছে, এখানেও তারা ভালো করেছে। যে আত্মবিশ্বাস ছিল, সেটি ধরে রাখায় আমরা সফলতা পেয়েছি। টানা খেলার মধ্যে থাকায় আমাদের কাজটি সহজ হয়েছে।’

প্রসঙ্গত, চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে মিরপুরে টাইগাররা জয় তুলে নেয় ৪ উইকেটের ব্যবধানে। তাতে প্রথমবার কোনো সংস্করণে ইংলিশদের সিরিজ হারানোর স্বাদ পায় লাল-সবুজের প্রতিনিধিরা। আর তৃতীয় ম্যাচটি ১৬ রানে জিতে সাকিব বাহিনী হোয়াইটওয়াশেরও স্বাদ নিয়ে নেয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com