1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
Title :
যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাংবাদিকের মায়ের পরলোকগমণে প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শোক জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট জাতীয় সংসদ ভবনে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পীকারের সাথে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন (গ্যাটজা)-এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে যেভাবে জানবেন

ইংল্যান্ড সিরিজের আগেই আসছে টাইগারদের কোচ

  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩, ১০.৫২ এএম
  • ২৩১ Time View

মাসখানেকেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের চেয়ারটা ফাঁকা পড়ে আছে। রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর এখন পর্যন্ত নতুন কোনো কোচ নিয়োগ দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বসে নেই বিসিবি, চালিয়ে যাচ্ছে সব ধরনের চেষ্টা। সোমবার কোচ নিয়োগের অগ্রগতির কথা জানালেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার দুপুরে হঠাৎ করেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখা যায় বিসিবির সভাপতিকে। বিপিএলের দিনের প্রথম ম্যাচ মাঠে বসে দেখেছেন তিনি। সন্ধ্যায় কথা বলেছেন গণমাধ্যমে। জানিয়েছেন, ইংল্যান্ড সিরিজের আগেই আসছেন টাইগারদের প্রধান কোচ।

কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহেই আসছেন কি না সে বিষয়ে মুখ খোলেননি পাপন। নির্দিষ্ট করে কোনো কোচের নামও বলেননি তিনি। তবে দিনকয়েক আগেই গণমাধ্যমে খবর এসেছে, হাথুরু আসছেন না কোচ হয়ে। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘১৮-২০ ফেব্রুয়ারি নতুন কোচ আসবে। কে আসবে এখনই বলবো না। হাথুরু আসবে না সেটা তো আমি বলিনি, কোথায় নিউজ পেয়েছেন আপনারা? কোচ পেয়ে যাবো ১৮ থেকে ২০ তারিখের মধ্যে এতে কোনো সন্দেহ নেই। আমাদের অপশনে যারা রয়েছে এর মধ্যেই পেয়ে যাবো।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com