1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Title :
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

নগদ সহায়তার মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর দাবি বিটিএমএ-র

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৫.৪৭ পিএম
  • ৩৩৩ Time View

পণ্য রপ্তানিতে নগদ সহায়তা বা প্রণোদনা আরও তিন বছর অব্যাহত রাখতে সরকারের প্রতি অনুরোধ করেছে বস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএমএ।

সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারকে চিঠি পাঠিয়ে পণ্য রপ্তানিতে নগদ সহায়তা আরও তিন বছর বাড়ানোর অনুরোধ করেন।

চিঠিতে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার মূল্যমান উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, গ্যাসের দাম বেড়েছে ২৫০ শতাংশ এবং শ্রমিকের বেতন বেড়েছে ৭০ শতাংশ। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক অসন্তোষ, প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অভাবে মিলগুলো তাদের উৎপাদন ক্ষমতার অধিকাংশ ব্যবহার করতে পারছে না। এ কারণে বস্ত্রকলগুলো লোকসানের সম্মুখীন হচ্ছে। সে জন্য রপ্তানিতে নগদ সহায়তা আরও তিন বছর বাড়ানোর জরুরি হয়ে পড়েছে।

বিটিএমএ সভাপতি আরও লিখেছেন, বিটিএমএর সদস্যসংখ্যা ১ হাজার ৮৬৯। যার মধ্যে স্পিনিং, উইভিং ও ডাইং-প্রিন্টিং-ফিনিশিং মিল আছে। এ খাতে বিনিয়োগের পরিমাণ প্রায় ২৩ বিলিয়ন ডলার।

প্রসঙ্গত, পণ্য রপ্তানিতে প্রণোদনার বর্তমান সময়সীমা ৩১ ডিসেম্বর শেষ হবে। বাংলাদেশ ব্যাংক সর্বশেষ গত জুলাইয়ে পণ্য রপ্তানির প্রণোদনার প্রজ্ঞাপন করে। এতে রপ্তানিমুখী বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র ব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা ১ দশমিক ৫০ শতাংশ, ইউরো অঞ্চলে বস্ত্র খাতের রপ্তানিকারকদের জন্য বিদ্যমান দেড় শতাংশের অতিরিক্ত বিশেষ সহায়তা দশমিক ৫০ শতাংশ, রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের (নিট, ওভেন ও সোয়েটার) অন্তর্ভুক্ত সব ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অতিরিক্ত সুবিধা ৩ শতাংশ এবং নতুন পণ্য বা বাজারে (বস্ত্র খাত) সম্প্রসারণ সহায়তা (যুক্তরাষ্ট্র, কানাডা, ইইউ, ইউকে ব্যতীত) ২ শতাংশ এবং তৈরি পোশাক খাতের বিশেষ নগদ সহায়তা দশমিক ৩০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com