1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

ভৈরবে দুই প্রতিষ্ঠানে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৪.৩৫ পিএম
  • ২৩৭ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জে ভৈরবে একটি প্লাস্টিক গোডাউন ও একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২০ ডিসেম্বর শনিবার দিবাগত রাত ১০টায় পৌর শহরের স্টেডিয়াম পাড়ার মেড়াতলি এলাকায় লিটন মিয়ার মা বাবা দোয়া ফার্নিচার ও নাজিম মিয়ার প্লাস্টিকের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ভৈরব ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্লাস্টিক গোডাউন মালিক নাজিম মিয়া বলেন, রাতে শুনতে পায় আমার রাবার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। দোকানে এসে দেখি সব কিছু পুড়ে গেছে। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেলো। ফায়ার সার্ভিস ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমাকে এখন পথে বসতে হবে।

মা বাবা দোয়া ফার্নিচার, মোজাম্মেল বলেন,রাতে খবর পাই পলিথিন গোডাউনে আগুন লেগেছে।  এসে দেখি আমাদের ফ্যাক্টরিতে ও আগুন ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

স্টেশন অফিসার আল আমিন বলেন, ২০ ডিসেম্বর শনিবার রাত ১০টা ১২মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরো জানান, রাবার ফ্যাক্টরি ও ফার্নিচার দোকানটি রাস্তার পাশে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সহজ হয়েছে। তবে ভৈরবের প্রায় ফ্যাক্টরিগুলো আবাসিক এলাকায় তাই প্রতিটি ফ্যাক্টরিকে আরো সতর্ক থাকতে হবে। ভৈরব দু’দিন পর পর বিভিন্ন ফ্যাক্টরি গুলোতে আগুন লাগে। সব রাস্তা দিয়ে ফায়ার সার্ভিস গাড়ি যেতে পারে না। তাই প্রায় ফ্যাক্টরিতে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রাবাব গোডাউনে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দুই প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টাকার পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com