1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ভৈরবে রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১১.০১ পিএম
  • ৩২৩ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় আতর মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর দেড়টায় রেলওয়ে স্টেশন সংলগ্ন নিউটাউন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ নরসিংদীর রায়পুরা থানার সাপমারা এলাকার বকশি বাড়ির সামাদ মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার এসআই জহুরুল ইসলাম।

পুলিশ ও স্বজনরা জানান, বেলা ১২টায় সাপমারা থেকে ভৈরবে তার ছেলে মোহাম্মদ ইউসুফ এর বাসায় আসতে গিয়ে রায়পুরার দৌলতকান্দি রেলওয়ে স্টেশনে আসেন। সেখান থেকে দুপুর ১টায় কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনে করে ভৈরব রেলওয়ে স্টেশন পৌঁছায়। ট্রেন থেকে নেমে ছেলে বাসা নিউটাউন এলাকায় যেতে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার মুহূর্তে কর্ণফুলি ট্রেন ধাক্কা দেয়। ট্রেনটি ভৈরব থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলো।

এদিকে আহত বৃদ্ধকে রেলওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আতর মিয়াকে ঢাকায় রেফার্ড করেন স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক। ঢাকা নিয়ে তাকে এ্যাম্বুলেন্সে তোলার মুহূর্তে তিনি মৃত্যু বরণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com