1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

অষ্টগ্রামে পরীক্ষার হলে শিক্ষকের পিটুনিতে দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি

  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১১.৫৫ এএম
  • ১১৫ Time View

মোঃ রুবেল মিয়া, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম সরকারি রোটারি ডিগ্রি কলেজে পরীক্ষার সময় শিক্ষক কর্তৃক দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী সমাজবিজ্ঞান পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন — সুপ্ত দেব (১৮), পিতা চন্দন দেব, ও শেখ হায়াত আশরাফ (২০)। তারা দুজনই অষ্টগ্রাম সরকারি রোটারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার পর আহত অবস্থায় দুজনকেই দ্রুত অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আপাততঃ তারা চিকিৎসাধীনরত।

আহত শিক্ষার্থীরা বলেন,পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ফোন পাওয়ায়, দায়িত্বপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক এমরান খান ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি আমাদের কে বেধড়ক মারধর করেন। বেঞ্চের নিচে মাথা ঢুকিয়ে কিল-ঘুষিও মারেন। তার পর পরীক্ষার হল থেকে বের করে দেন। একজন শিক্ষকের এমন আচরণের বিচার দাবি জানাচ্ছি।

সরকারি রোটারী ডিগ্রী কলেজের শরীরচর্চা শিক্ষক এমরান খান বলেন,পরীক্ষা চলাকালীন শিক্ষার্থী সুপ্ত দেব আমায় জানান শেখ হায়াত আশরাফ মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করছে। আমি তখন জিজ্ঞেস করলাম কলেজে মোবাইল ফোন নিয়ে আসা নিষেধ তুমি পরীক্ষার হলে কেন মোবাইল নিয়ে আসছো। সে আমাকে বলে ভিডিও ধারণ করিনি শরীলে টার্চ করবেন না। আমি ক্ষিপ্ত হয়ে দুজনকে চর থাপ্পর দেয়। পরীক্ষার হল থেকে বের করে দেয়।

এ বিষয়ে অন্যান্য শিক্ষার্থীরা জানান, “শিক্ষকের এমন আচরণ অত্যন্ত অমানবিক। বিষয়টি প্রশাসনিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com