মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আজ পবিত্র শবে বরাত সর্বসাধারণের জন্য HS Code ভিত্তিক পণ্য আমদানির তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর-৪ আসনে ধানের শীষের পক্ষে কোরবান নগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাতক্ষীরার ফিংড়িতে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত এফডিএ’র বর্ণাঢ্য আয়োজনে চরফ্যাশনে পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে এমপি প্রার্থীকে নিয়ে আলহাজ্ব আবেদ আলী সর্দারের ব্যাপক নির্বাচনী প্রচারণা মাতৃভাষা এবং এর সার্থকতা- ইমতিয়াজ আহমেদ নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ -স্বরাষ্ট্র উপদেষ্টার রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান (৫৫) হত্যা মামলার আসামি কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১৭৪ বোতল বিদেশী মদ, ১৮ ক্যান বিয়ার ও ১৮ কেজি গাঁজা’সহ আটক-১

সিনেমা সফল না হওয়া মানেই ক্যারিয়ার শেষ না : ইমরান হাশমি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩২ Time View

সালমান খানের সময়টা মোটেও ভাল যাচ্ছে না। বক্স অফিসের হিসেব-নিকেশ বলছে ছবিটা আশানুরূপ ফল করেনি বলিউডের ভাইজানের শেষ সিনেমা ‘সিকান্দার’ও। বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পার হলেও সালমানের ফিল্মি ক্যারিয়ার নিয়ে আলোচনায় ব্যস্ত অনেকেই। 

এবার তাদের জবাব দিলেন ইমরান হাশমি; এই নায়কের দাবি, ‘সালমান আবার স্বমহিমায় ফিরবেন।’

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘গ্রাউন্ড জিরো’র প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হন ইমরান হাশমি। সেখানেই ‘সিকান্দার’ সালমানের ব্যর্থতার প্রসঙ্গ উঠতেই ইমরান দাবি করেন, ‘আমার বিশ্বাস, নিজের ক্ষমতা ও অভিজ্ঞতার জোরেই সলমন খান আবার বাউন্স ব্যাক করবেন।’ 

সালমানের সঙ্গে সম্প্রতি কথা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘উনি এত দশক ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, উনি জানেন সবকিছুরই ওঠাপড়া থাকে। দশ বছর আগে মানুষ শাহরুখ খানের সম্পর্কেও একই ধরনের কুকথা বলেছিলেন। কিন্তু সেসব ভুল প্রমাণিত হয়েছে। শাহরুখ খান আবার স্বমহিমায় ফিরে এসেছেন। আমার ধারণা, ওরা ইন্ডাস্ট্রি সম্বন্ধে অনেক বেশি জানেন। অনেক বেশিদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাকে কাছ থেকে দেখেছেন। হয়তো বর্তমান সময়টা তার হাতে নেই।’

এর পাশাপাশি ভাইজানের পক্ষ নিয়ে ইমরান বলেন, ‘সবসময় সবকিছু নিজের হাতে থাকে না। নিজের একশো শতাংশ দেওয়ার পরও ছবি সফল হয় না। এর অর্থ তার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়া নয়। বরং আমার বিশ্বাস সালমান তার ক্যারিশমা আর স্ক্রিন প্রেজেন্সের জোরে সব সমালোচনার জবাব দেবেন।’

কয়েকদিন আগে এই একই বিষয়ে সালমানের হয়ে কথা বলেছিলেন আরেক বলি তারকা অক্ষয় কুমার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS