1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
Title :
Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার

সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর-৪ আসনে ধানের শীষের পক্ষে কোরবান নগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.২৫ পিএম
  • ২৩১ Time View

রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: ​সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির হারানো গৌরব পুনরুদ্ধার করতে মরিয়া ধানের শীষের প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুল। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, তাঁর সমর্থনে জনমত গঠনে পাড়া-মহল্লায় বাড়ছে নেতা-কর্মীদের তৎপরতা।

দিনব্যাপী সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করা হয়েছে।

​সকাল থেকেই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী কোরবান নগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে ছড়িয়ে পড়েন। তারা ভোটারদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দেন। বিশেষ করে ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান সমর্থকরা।

​উন্নয়নের অঙ্গীকার
​লিফলেট বিতরণকালে নেতা-কর্মীরা ভোটারদের আশ্বস্ত করেন যে, এডভোকেট নুরুল ইসলাম নুরুল নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বৈষম্য দূর করবেন।

​”দীর্ঘ দুই দশক এই আসনে ধানের শীষের কোনো প্রতিনিধি নেই। এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য এবার ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।”

​ভোটারদের সাড়া
​গণসংযোগ চলাকালে সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কোরবান নগরের স্থানীয় বাসিন্দারা জানান, তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতীক্ষায় আছেন এবং সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান। দীর্ঘ বিরতির পর বিএনপি প্রার্থীর পক্ষে এমন জোরালো প্রচারণায় এলাকায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

​এডভোকেট নুরুল ইসলাম নুরুল ইতিমধ্যে তাঁর নির্বাচনী বক্তব্যে জানিয়েছেন, তিনি নির্বাচিত হলে তারেক রহমানের ঘোষিত ‘৩১ দফা’ বাস্তবায়নে কাজ করবেন এবং সুনামগঞ্জ-৪ আসনকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com