1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

মাটিতে সুখ পাই; তাছলিমা আক্তার মুক্তা

  • আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ১১.১৬ পিএম
  • ৩৩৪ Time View

মাটির বুকে ঘুমাই আমি
মাটিতে পাই সুখ,
মাটির টানে খুঁজে ফিরি
বাংলা মায়ের মুখ।

বাংলা মা’গো তোমায় নিয়ে
কত্তো মোদের আশা,
লাখো মানুষকে রক্তে ভেজা
তোমার মুখের ভাষা।

এই ভাষাতে নতুন করে
জটলা পাকায় যাঁরা,
জেনে রেখো ভাষার জন্য
রক্ত দেবে আমরা।

বাংলা আমার মায়ের ভাষা
অন্তরের প্রকাশ সুখ,
এই ভাষাতেই প্রকাশ করি
বুকের জমানো দুখ।

চিরটা কাল এই ভাষাকেই
করবো বুকে ধারণ,
বাংলা নিয়ে জন্মেছি মুখে
বাংলা ভালোবাসার কারণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com