1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Title :
নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩; পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯ বিনিয়োগকারীর অজান্তে শেয়ার লেনদেন, এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে অভিযোগ আদানির এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াটের নিচে নামল বিদ্যুৎ সরবরাহ

ঠাকুরগাঁও হরিপুরে নিজস্ব অর্থায়নে রাস্তানির্মাণে উদ্যোগ

  • আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৭.২৭ পিএম
  • ২৪২ Time View

নয়ন হোসেন, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হরিপুর উপজেলার অবহেলিত দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে ফালডাঙ্গী ও দস্তপুর, ধুমডাঙ্গী গ্রামের মানুষের। স্থানীয়দের সহযোগিতা ও ফালডাঙ্গী যুব সমাজের নিজস্ব অর্থায়নে অবশেষে শুরু হয়েছে রাস্তা ও ব্রিজ নির্মাণের কাজ। এতে করে দুই গ্রামের মানুষের বহু বছরের প্রত্যাশা পূরণের পথে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও একাধিক জনপ্রতিনিধি রাস্তা ও ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে ফালডাঙ্গী ও দস্তপুর গ্রামের বাসিন্দাদের ঈদের নামাজ আদায় করতে কিংবা কোনো মৃত ব্যক্তিকে কবর দিতে গেলেও দুইটি নোনা পার হয়ে যাতায়াত করতে হতো। বর্ষাকালে এ দুর্ভোগ আরও বেড়ে যেত এবং চলাচল হতো ঝুঁকিপূর্ণ।

এ অবস্থায় এলাকার যুব সমাজ নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ করে উন্নয়নমূলক এই কাজ শুরু করে। ইতোমধ্যে মাটি কাটার কাজ চলমান রয়েছে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক স্বস্তি ও আনন্দের সৃষ্টি করেছে।

গ্রামবাসীরা জানান, এই উদ্যোগ শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, বরং সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড সহজ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফালডাঙ্গী যুব সমাজের এ মহৎ ও মানবিক উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন এবং কাজ দ্রুত সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com