1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

মোমিনপুরের সরিষাডাঙ্গায় কৃষকদের সঙ্গে সিআইপি সাহিদুজ্জামান টরিকের মতবিনিময়

  • আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ১১.২৮ পিএম
  • ২৫২ Time View

চুয়াডাঙ্গার মোমিনপুর এলাকার সরিষাডাঙ্গায় সাধারণ কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান ও সিআইপি আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সরিষাডাঙ্গা ঈদগাহ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হক এগ্রো ফার্মের মালিক ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপি আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।

মতবিনিময় সভায় সিআইপি সাহিদুজ্জামান টরিক বলেন, তিনি নিজে এবং তার পরিবার সব সময় কৃষি ও কৃষকের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি বলেন, আগামীর চুয়াডাঙ্গাকে কৃষকবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। চুয়াডাঙ্গা যেন একটি কৃষিপ্রধান জেলা এই জেলার কৃষকরা অবহেলিত আর যেন অবহেলিত না হয় সেই লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি।

এছাড়া তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে সবার সহযোগিতা কামনা করেন এবং কৃষকদের উদ্দেশে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান, যাতে নির্বাচিত প্রতিনিধিরা সত্যিকার অর্থেই কৃষকদের পাশে দাঁড়াতে পারেন।

সভাটি সঞ্চালনা করেন হাসান মালিক। এ সময় মো. রতনসহ এলাকার সাধারণ কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com