1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

সাতক্ষীরায় বাঙ্গালের মোড়ে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে আলহাজ্ব মো. আব্দুল রউফের নির্বাচনী পথসভা

  • আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ১০.৪৭ এএম
  • ২৫৪ Time View

ওমর ফারুক বিপ্লব, সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সন্ধ্যায় শহরের বাঙ্গালের মোড়ে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডবাসীর আয়োজনে ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাসের সভাপতিত্বে নির্বাচনী পথভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলীয় নেতা কর্মীরা আপনারা পরিশ্রম করেন সকলের দোয়া ও ভালবাসায় ইনশাাল্লাহ ধানের শীষ কারণ বিজয় লাভ করবে। সাতক্ষীরায় ধানের শীষের জোয়ার বইছে। বিএনপির ধানের শীষের জোয়ার দেখে একটি দল হিংসাত্মক ভাবে ধানের শীষের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলছে। সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ জিতলে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করব ইনশাআল্লাহ। যেন আমাদের সন্তানদের আর ঢাকা খুলনায় যেয়ে বেশি টাকা খরচ করে পড়াশোনা করতে না হয়। সাতক্ষীরার উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই।

নির্বাচনী পথভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, পৌর বিএনপির সাবেক আহবায়ক শের আলী, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জল সাধু প্রমুখ।

এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পৌরসভার ৭ নং ওয়ার্ডে বাঙ্গালের মোড়ে নির্বাচনী পথসভাস্থল। এ সময় বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মী ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com