মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আজ পবিত্র শবে বরাত সর্বসাধারণের জন্য HS Code ভিত্তিক পণ্য আমদানির তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর-৪ আসনে ধানের শীষের পক্ষে কোরবান নগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাতক্ষীরার ফিংড়িতে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত এফডিএ’র বর্ণাঢ্য আয়োজনে চরফ্যাশনে পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে এমপি প্রার্থীকে নিয়ে আলহাজ্ব আবেদ আলী সর্দারের ব্যাপক নির্বাচনী প্রচারণা মাতৃভাষা এবং এর সার্থকতা- ইমতিয়াজ আহমেদ নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ -স্বরাষ্ট্র উপদেষ্টার রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান (৫৫) হত্যা মামলার আসামি কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১৭৪ বোতল বিদেশী মদ, ১৮ ক্যান বিয়ার ও ১৮ কেজি গাঁজা’সহ আটক-১

মিস্টার রাইটের সঙ্গে বাগদান সেরেছি : ঋতাভরী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৪ Time View

বাগদান সারলেন ভারতীয় বাঙালি চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। হিন্দি ও বাংলা সিনেমায় নিয়মিতই অভিনয় করেছেন এই পশ্চিমবঙ্গের অভিনেত্রী। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় প্রেমিক সুমিত অরোরার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করে বাগদান সম্পন্ন করার কথা জানান ঋতাভরী।

ছবিতে সাদা গাউন, খোলা চুলে এ দিন অনবদ্য দেখাচ্ছিল ঋতাভরীকে। অন্যদিকে, সুমিতের পরনে সাদা শার্ট। বাগদানের হীরের আংটি পরে ক্যামেরার সামনে পোজ দিতেও দেখা গেল ঋতাভরীকে। একেবারে সাদামাটা সাজেই নতুন জীবনের প্রথম পদক্ষেপ বলা চলে। পোস্টের ক্যাপশনে ঋতাভরী লিখেছেন, ‘অবশেষে, হ্যাঁ বলেছি আমি। সারা জীবন দুজন দুজনকে ভালবেসে যাওয়া এবং বিরক্ত করে যাওয়ার প্রস্তাবে আমি সম্মতি হয়েছি। আমি মিস্টার রাইটের সঙ্গে বাগদান সেরেছি।’

তাঁর এই পোস্টের নিচে তারকা থেকে শুরু করে অভিনেত্রীর ভক্ত-অনুসারীরা শুভকামনা জানিয়েছেন। তারকাদের মধ্যে নুসরাত জাহান, ইশা সাহা, রাহুল দাশগুপ্ত ঋতাভরী ও সুমিতকে শুভকামনা জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সামাজিক পাতায় ছবি পোস্ট করলেও ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পহেলা বৈশাখের দিন বাগদান সেরেছেন এই প্রেমিক জুটি। এর আগে হলি উৎসবেও একসঙ্গে ছবি পোস্ট করেছিলেন তাঁরা।

ভারতীয় গণমাধ্যম আজতক বাংলার প্রতিবেদন অনুসারে, চলতি বছরই বিয়ে করবেন তাঁরা। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে থাইল্যান্ডে বিয়ে করার পরিকল্পনা চূড়ান্ত করেছেন ঋতাভরী ও সুমিত।

প্রসঙ্গত, বলিউডের চিত্রনাট্যকার তথা লেখক সুমিত আরোরার সঙ্গে প্রায় বছর খানেকের প্রেম ঋতাভরীর। কখনও সুমিত ভালবাসার টানে ছুটে আসেন কলকাতা, আবার কখনও ঋতাভরী চলে যান মুম্বাই। এবার দু’জনের পথই বন্ধনহীন গ্রন্থিতে বেঁধে গেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS