1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

  • আপডেট : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৫.০২ পিএম
  • ৮৩ Time View

গাজীপুর প্রতিনিধিঃ ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি গাজীপুরে লাইনচ্যুত হয়েছে। ফলে উত্তরবঙ্গ-ঢাকা রেলপথে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

আজ রোববার (১৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেল পথের সালনায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে এই ট্রেনটি। রোববার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছানোর পরপরই এর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গে চলাচলকারী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনটি উদ্ধারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, রোববার আনুমানিক দুপুর আড়াইটার সময় ঢাকা-টাঙ্গাইল রেলপথের সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com