1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

১৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

  • আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ২.৩৭ এএম
  • ৬৩ Time View

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আগামী ১৪ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে, যা চলবে ২০ মার্চ পর্যন্ত। এ সময় যাত্রীরা ২৪ থেকে ৩০ মার্চের মধ্যে যাত্রার জন্য ট্রেনের টিকিট কিনতে পারবেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এর আগে, মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রেলভবনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় রেলওয়ের কর্মকর্তারা জানায়, ১৪ থেকে ২৪ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করা হবে এবং এদিন থেকে শুরু হতে পারে ট্রেনে ঈদযাত্রা। এ ছাড়া, ঈদযাত্রার জন্য বিশেষ ট্রেন চালানো হবে, তবে কতগুলো বিশেষ ট্রেন চলবে তা এখনও চূড়ান্ত হয়নি। যাত্রীদের চাহিদার ভিত্তিতে রুট চূড়ান্ত করা হবে।

এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ঈদযাত্রার জন্য অতিরিক্ত ট্রেনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। রেল কর্তৃপক্ষ জানায়, ৩৬টি অতিরিক্ত কোচ ট্রেনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে কিছু মিটারগেজ ও ব্রডগেজ কোচ পাহাড়তলী ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে আনা হবে।

রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানিয়েছেন, ঈদযাত্রার সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ে এক পরবর্তী সভা অনুষ্ঠিত হবে, যেখানে আরো বিস্তারিত তথ্য জানানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com