1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

নতুন নীতিমালা নয়, পরিস্থিতি উন্নয়নে সংস্কার হবে পুঁজিবাজার: অর্থ উপদেষ্টা

  • আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ১.১০ পিএম
  • ৯১ Time View

পুঁজিবাজারের সংকট উত্তরণে নতুন করে কোনো নীতিমালা গ্রহণ করা হবে না। বরং পরিস্থিতি উন্নয়নে পুঁজিবাজার সংস্কার করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

দায়িত্ব নেয়ার পর পুঁজিবাজার উন্নয়নে তাৎক্ষণিক, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়ার কথা জানায় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে দেশের পুঁজিবাজার। ডিএসইতে বাড়তে শুরু করে সূচক ও লেনদেন।

তবে ২৭টি প্রতিষ্ঠানকে জেড ক্যাটেগরিতে পাঠানো ও বিনিয়োগকারীদের আন্দোলনে তা পুনর্বহাল রাখার সিদ্ধান্তের পর লেনদেন খরায় পড়ে যায় পুঁজিবাজার। বর্তমানে লেনদেন নেমে তিন থেকে সাড়ে তিনশ কোটি টাকা হচ্ছে বেশিরভাগ সময়ে।

এমন প্রেক্ষাপটে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে পুঁজিবাজারের সংকট উত্তরণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশীজনদের সঙ্গে বৈঠক বসেন অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজারে ভালো কোম্পানিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।

এছাড়া কাউকে সুবিধা দিতে নতুন নীতিমালা নয়, বরং অংশীজনদের সুবিধা-অসুবিধা অনুযায়ী পুঁজিবাজার সংস্কার করা হবে বলেও জানান উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com