1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

চিটাগংকে হেসেখেলে হারিয়ে খুলনার শুভসূচনা

  • আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৪.০৯ পিএম
  • ৯৪ Time View

বিপিএলের দ্বিতীয় দিনে আজ সোমবার (৩১ ডিসেম্বর) মাঠে নামে খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। আসরে দুদলেরই এটি প্রথম ম্যাচ। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স দেখিয়ে অনায়াস জয় তুলে নেয় খুলনা। চিটাগংকে তারা হারিয়েছে ৩৭ রানে।

টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে চার উইকেটে ২০৩ রান করে খুলনা। জবাবে ১৮.৫ ওভারে ১৬৬ রানে অলআউট হয় চিটাগং।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় চিটাগং। তবে, ওশান থমাসের প্রথম বলটি নো হওয়ায় ক্যাচ দিয়েও বেঁচে যান নাঈম ইসলাম। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ১২ রান করা নাঈম। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ১৩ রান করে পরিণত হন আবু হায়দার রনির শিকারে।

একদিকে আসা যাওয়ার মিছিলে ছিল চিটাগংয়ের ব্যাটাররা। অন্যপ্রান্তে একা লড়ে যান শামীম হোসেন পাটওয়ারী। খুলনার বোলারদের নাস্তানাবুদ করে চার ছক্কার ফুলঝরি ছোটান। রনির বলে আউট হওয়ার আগে ৩৮ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কায় ৭৮ রান করেন তিনি। শামীম বিদায় নিলে শেষ হয় চিটাগংয়ের জয়ের আশা। বাকিরা কেউই দাঁড়াতে পারেননি। ফলে ২০ ওভার শেষ হওয়ার আগেই গুটিয়ে যায় দলটি।

খুলনার পক্ষে চার উইকেট শিকার করেন আবু হায়দার রনি।দুই উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com