1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
Title :
ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি সিঙ্গার বেকো নিয়ে এলো “সবার জন্য বিশ্বকাপ” অফার ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তার হাত বাড়ালো ইসলামী ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত

সাউথ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

  • আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৩.১৮ পিএম
  • ৫৭ Time View

আগের দুই ম্যাচ জিতে কাজটা এগিয়েই রেখেছিল পাকিস্তান। এবার শেষ ওয়ানডেতে কাঙ্খিত জয় দিয়ে প্রথমবারের মতো সাউথ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছে দলটি। বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা এই ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ৩০৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।

সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৪২ ওভারেই ২৭২ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ফলে ৩৬ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এর আগে ২০১৩ ও ২০২১ সালে প্রোটিয়াদের মাটিতে সিরিজ জিতলেও হোয়াইটওয়াশ করার স্বাদ পাওয়া হয়নি পাকিস্তানের। এবার সেই অপূর্ণতা ঘুচালো মোহাম্মদ রিজওয়ানের দল।

জোহানেসবার্গে টস হেরে আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই আবদুল্লাহ শফিকের উইকেট হারায় পাকিস্তান। এরপর দলের হাল ধরেইন বাবর আজম ও সাইম আইয়ুব। দুজনে মিলে ১১৪ রানের জুটি গড়েন। ৫২ রান করে বাবর ফিরলে এই জুটি ভাঙ্গে।

এরপর রিজওয়ানকে নিয়ে আরেকটি জুটি গড়েন সাইম। সাইম ৯৪ বলে ১০১ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। ততক্ষণে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় পাকিস্তান। ৯৩ রানে জুটি ভাঙলে রিজওয়ানও ফিরে যান ৫৩ রান করে। আর ৩৩ বলে ঝোড়ো ৪৮ রান করেন সালমান আঘা। আর তাতে ভড় করেই পাকিস্তান থামে ৯ উইকেটে ৩০৮ রান করে।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে হেইনরিখ ক্লাসেন ৪৩ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এর বাইরে ৪০ রান এসেছে কর্বিন বচের ব্যাট থেকে। তিনি অপরাজিত থাকলেও তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত ২৭১ রানেই থামতে হয় স্বাগতিকদের। পাকিস্তানের হয়ে সুফিয়ান মুকিম নেন ৪টি উইকেট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com