1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ১০.১৪ এএম
  • ৮৯ Time View

কাতারের লুসাইল স্টেডিয়াম—ঠিক দুই বছর আগে এই মাঠেই ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল মেসির আর্জেন্টিনা। মেগা ফাইনালে দারুণ পারফরম্যান্স করলেও শেষমেশ অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়তে হয় তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে। এবার আর তেমনটা হয়নি। আন্তঃমহাদেশীয় কাপে মেক্সিকোর ক্লাব পাচুকাকে উড়িয়ে শিরোপা নিজেদের করে নিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ফাইনালে গোলের দেখা পান এমবাপ্পে। হাসিমুখে ছাড়েন মাঠ।

গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) দিনগত রাতে ৩–০ গোলের দারুণ জয়ে ফিফা আন্তঃমহাদেশীয় কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে বাকি দুই গোল করেন রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র। যিনি একদিন আগেই জেতেন ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। চলতি বছরে এটি রিয়ালের পঞ্চম শিরোপা। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ জেতে তারা।

বদ দখলে পিছিয়ে থাকলেও, আক্রমণভাগে প্রায় সমান লড়াই করেছে মেক্সিকোর দলটি। সমান ১২টি করে শট নিয়ে তারা ৪টি লক্ষ্যে রাখতে পেরেছে, অন্যদিকে একটি বেশি শট লক্ষ্যে ছিল রিয়ালের। ম্যাচের প্রথম সুযোগটি সপ্তম মিনিটে পায় পাচুকা। তবে লুইস রদ্রিগেজের নেওয়া দূরপাল্লার শট রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া ঝাঁপিয়ে পড়ে কর্নারে পরিণত করেন।

ম্যাচের শুরু থেকে দাপট দেখানো রিয়াল গোলের দেখা পায় ৩৭তম মিনিটে। বেলিংহামের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে এমবাপ্পেকে পাস দেন ভিনিসিয়াস। সুযোগ হাতছাড়া করেননি এমবাপ্পে। ফরাসি এই তারকার গোলেই ১-০ ব্যবধানে লিড নেয় লস ব্লাঙ্কোসরা।

৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে পাচুকার খেলোয়াড়দের এড়িয়ে ডি-বক্সের মাথা থেকে বাঁকানো শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। এরপর ব্যবধান আরও বাড়ান ভিনিসিয়াস। ম্যাচের ৮৪তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লুকাস ভাসকেসকে পাচুকার ওসামা ইদ্রিসি ফাউল করলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। তাতেই গোল করে দলকে এগিয়ে নেন ভিনিসিয়াস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com