1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

প্রথম ম্যাচ জিতে এবার সিরিজে চোখ লিটনের

  • আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৫.০৩ পিএম
  • ৮৬ Time View

কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ বাংলাদেশ জিতে নেয় ৭ রানে। জয় যখন হাতছাড়া হয়ে যাচ্ছিল তখন নিজেদের স্নায়ু স্থির রেখে, সামর্থ্যের সবকুটু মেলে ধরে বাংলাদেশ তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

স্কোরবোর্ডে ১৪৭ রান নিয়ে জয়ের চিন্তা করা একটু বাড়াবাড়িই বটে। তবে বাংলাদেশ শুরু থেকে বেশ আত্মবিশ্বাসী ছিল। কেননা এই মাঠে এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার দুটিতে জিতেছে। নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে যে দুটিতে জয় পেয়েছে দুটিই ছিল লো স্কোরিং। আজকের ম্যাচেও তা-ই হয়েছে। তাইতো অধিনায়ক লিটন দাস মাঠে নেমেই দলকে দিয়েছিলেন জয়ের বার্তা।

পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেছেন, ‘‘আমরা আগেও এখানে খেলেছি। তবে এবার যখন উইকেট দেখলাম, মনে হলো উইকেটের আচরণ আগের মতো হবে না। ভালো ব্যাটিং উইকেট মনে করেছিলাম। কিন্তু আমরা যখন ব্যাটিংয়ে গেলাম, তখন বুঝতে পারলাম যে এটা আসলে খুব ভালো (ব্যাটিং) উইকেট নয়। ১৬০-১৫০ রান এখানে ভালো স্কোর। অবশ্যই ছিল (১৪৭ রান করে জয়ের বিশ্বাস)… আমাদের বোলারদের সামর্থ্য আমরা জানতাম। যে বোলাররা আমাদের আছে, জানতাম যে তাদের ওপর ভরসা রাখতে পারি।”

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ দলকে হারানো কঠিন বলে মন্তব্য করেছিলেন অধিনায়ক। এর আগে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় নিজেদের আত্মবিশ্বাসে জ্বালানি পাওয়ার মতো কিছু ছিল না। কিন্তু তাদের হৃদয়ে যে বড় কিছু পাওয়ার তাড়না ছিল তা বোঝা গেল লিটনের কথায়, “আমি সবসময়ই চাই, তারা যখন খেলবে, আগ্রাসী ক্রিকেট খেলবে। তারা সেটা এর মধ্যেই দেখাচ্ছে। আমাদের ছেলেরা ভালো ক্রিকেট খেলছে।” 

লিটনের চোখ এখন সিরিজ জয়ে, “অনেক লম্বা সফর এটি। আমরা একটি টেস্ট জিতেছি। এখন প্রথম টি-টোয়েন্টি জিতলাম। এটা সবার জন্য প্রেরণাদায়ী। আর একটি ম্যাচ ভালো খেলতে পারলে সিরিজ আমাদের হবে।” 

আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com