রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সম্ভাবনাময় মন্ত্রী, ৩০০-নং আসনের জনাব সাচিং প্রু জেরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত কিশোরগঞ্জ-৬ আসনে শরীফুল আলম বিজয় হওয়ায় ভৈরবে মিষ্টি বিতরণ  হবিগঞ্জে সরিষা ক্ষেতে শিশুর মরদেহ রাজনৈতিক সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত, দাঁড়িপাল্লা বিজয়ের পরেও প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মিষ্টিমুখ আগামীকাল জামায়াতের আমীর সফরে যাচ্ছেন কিশোরগঞ্জ কবিতার কাব্যতায় ১৪-ই ফেব্রুয়ারী-“Happy Valentine’s Day” 🌹আজ পহেলা ফাঁল্গুন🌹 ভোলায় ২৯ জনের মধ্যে ২০ জন প্রার্থীই জামানত হারালেন সাতক্ষীরায় বিএনপির ভরাডুবি: জেলা নেতৃত্বের পদত্যাগ ও বহিষ্কারের দাবি তৃণমূলের, Facebook-এ ঝড়

রুটকে সরিয়ে ব্রুক এখন বিশ্বসেরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫ Time View

জো রুটের রাজত্বের অবসান ঘটালেন হ্যারি ব্রুক। সতীর্থকে পেছনে ফেলে বিশ্বসেরা টেস্ট ব্যাটসম্যান হয়েছেন উদীয়মান তারকা হ্যারি ব্রুক। আজ বুধবার (১১ ডিসেম্বর, ২০২৪) বিকেলে প্রকাশিত আইসিসির সর্বশেষ র‌্যাংকিংয়ে ৮৯৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান নিয়েছেন ব্রুক। ৮৯৭ রেটিং পয়েন্ট নিয়ে জো রুট নেমে গেছেন দ্বিতীয় স্থানে।

গেল সপ্তাহে ওয়েলিংটনে ব্র্রুক তার ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করেন। যা ছিল বিদেশের মাটিতে তার সপ্তম সেঞ্চুরি। প্রথম ইনিংসে ১২৩ ও দ্বিতীয় ইনিংসে ৫৫ রান করেন ব্রুক। তার ব্যাটে ভর করে ইংল্যান্ড ৩২৩ রানের বিশাল ব্যবধানে জয় পায়। আর ব্রুক তার ক্যারিয়ার সেরা ৮৯৮ রেটিং অর্জন করে শীর্ষে উঠে যান। তার ২৫ বছর আগে শচীন টেন্ডুলকার ৮৯৮ রেটিং পয়েন্ট পেয়ে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন।

অবশ্য রুট নাকি ব্রুক কে থাকবেন শীর্ষে সেটা আগামী সপ্তাহেই নির্ধারিত হয়ে যাবে। কারণ, হ্যামিল্টনে নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলতে নামবেন তারা দুজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS