শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের শেষ দিনে ডিএসইতে দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সপ্তাহের শেষ দিনে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে জনতা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স ন্যাশনাল ব্যাংকের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ট্রাস্ট ব্যাংক পিএলসি ও আস্থা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রবাসীদের স্বপ্নের সারথি ইসলামী ব্যাংক দারাজ ৪.৪ সামার সেল: সিজনের সেরা ডিল নিয়ে আসছে দারুণ সব অফার সদরপুরে ডিজেল সংকট: বোরো ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক ​ রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য, ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ ‎

এশিয়া কাপের সেমিতে পাকিস্তানকে অল্পতে থামাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

জিতলেই ফাইনালের টিকিট। হারলে বিদায়। এমন সমীকরণের ম্যাচে আগে বোলিং করে পাকিস্তানের যুবাদের দাঁড়াতেই দিল না বাংলাদেশ। ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ে এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে অল্পতেই থামিয়ে দিল বাংলাদেশ অ-১৯ ক্রিকেট দল। 

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে মাত্র ৩৭ ওভার স্থায়ী হয়েছে পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের বোলিং দাপটে ৩৭ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১১৬ রান করেছে সাদ বাগের দল। 

আজ শুক্রবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে টস জিতে পাকিস্তানের যুবাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নামা পাকিস্তানকে শুরুতেই কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। দলীয় ৭ রানের মাঝেই তুলে নেয় তাদের দুই ওপেনারকে। পাক দুই ওপেনার উসমান খান ও সজিব খান দুজনের কাউকেই রানের খাতা খুলতে দেননি মারুফ মৃধা। 

মৃধার শুরুর দাপটের বাকি সময় আধিপত্য দেখালেন ইমন। সঙ্গে আল ফাহাদ ও দেবাষীশকে নিয়ে পাকিস্তানের ব্যাটিং বিভাগ গুড়িয়ে দেন ইমন। 

দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করতে পেরেছেন ফারহান ইউসুফ।  ২৮ রান করেছেন রিয়াজউল্লাহ। আর ১৮ রান করেন সাদ। বাকিরা সবাই মোটামুটি ব্যর্থ ছিলেন। 

বাংলাদেশের হয়ে বল হাতে ২৪ রান দিয়ে চার উইকেট নেন ইমন। ২৩ রান খরচায় মৃধার শিকার দুটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS