1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

বিব্রতকর রেকর্ডে আশরাফুলকে পেছনে ফেললেন মুমিনুল

  • আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ১০.০৬ এএম
  • ৮৫ Time View

বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ব্যাটার মুমিনুল হক সৌরভ। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড এখনও তারই দখলে। তবে এবার যে রেকর্ডটি তিনি গড়লেন, তা বেশ বিব্রতকর। এই রেকর্ড গড়ার পথে তিনি পেছনে ফেলেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ড এখন এককভাবে মুমিনুলের। এতদিন মোহাম্মদ আশরাফুলের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন মুমিনুল। তবে, জ্যামাইকা টেস্টের প্রথম দিনে শূন্য রানে আউট হয়ে অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডে ‘সবার ওপরে’ উঠে যান তিনি।

১২৮ ইনিংস খেলে ১৭ বার শূন্য রানে আউট হলেন মুমিনুল। ১১৯ ইনিংস খেলে ১৬ বার শূন্যতে বিদায় দিয়ে শেষ হয়েছে আশরাফুলের ক্যারিয়ার। ১৩ বার করে শূন্য রানে আউট হয়ে রেকর্ডের যৌথভাবে তিনে আছেন তিনজন- মুশফিকুর রহিম, সৈয়দ খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম। মুশফিক খেলেছেন ১৭৪ ইনিংস, তাইজুল ৮৬টি। আর খালেদ ২৬ ইনিংস খেলেই শূন্যের অভিজ্ঞতা হঢেছে ১৩ বার।

টেস্টে সবচেয়ে বেশি শূন্য রানে ফেরার বিশ্বরেকর্ড কোর্টনি ওয়ালশের। এই ফাস্ট বোলার তার ক্যারিয়ারে শূন্য রানে ফিরেছেন ৪৩ বার। স্টুয়ার্ট ব্রডের শূন্য ৩৯টি, ক্রিস মার্টিনের ৩৬টি, গ্লেন মাকগ্রা ৩৫টি। সবশেষ ছয় ইনিংসে এই নিয়ে তিনবার শূন্যতে আউট হলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান। নিজের চেনা ছন্দ যে কিছুতেই খুঁজে পাচ্ছেন না মুমিনুল। তার এমন ছন্দহীনতা ভোগাচ্ছে পুরো দলকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com