1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Title :
আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি

বিদেশি সাংবাদিকদের বাংলাদেশে স্বাগত জানাবে সরকার

  • আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ১০.২৯ পিএম
  • ১৮০ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে সংখ্যালঘুদের ইস্যু নিয়ে মাঠ পর্যায় থেকে প্রতিবেদন করার আহ্বান জানিয়েছেন। শুধু ভারত নয়, যে কোনও বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ ভ্রমণের ব্যাপারেও উৎসাহিত করার কথা জানিয়েছে সরকার।

শনিবার (১৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, বিদেশি মিশনকে বাংলাদেশ সফরে ইচ্ছুক সাংবাদিকদের দ্রুত ভিসা অনুমোদন দিতে বলেছে সরকার।

তিনি আরও বলেন, কখনো কখনো কোনও সেকেন্ডারি বা অতিরঞ্জিত রিপোর্টের দ্বারা প্রভাবিত হওয়ার চেয়ে নিজেরাই পরিস্থিতি দেখে এবং সেই অনুযায়ী রিপোর্ট করা ভালো।

প্রেস সচিব বলেন, আমরা একটি মুক্ত সমাজ গড়তে চাই, যেখানে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে কোনও ছাড় দেওয়া হবে না। তাই যে কেউ বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে রিপোর্ট করতে চাইলে তাদের (দেশে) স্বাগত জানাবো।

এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস রোববার (১৮ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবেন। সেখানে তিনি সমসাময়িক বিষয় তুলে ধরবেন।

এর আগে, গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ভারতীয় প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি যখন উত্থাপন করেছেন তখন প্রধান উপদেষ্টা বলেছেন, সংখ্যালঘুসহ বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এটি নিয়ে অতিরঞ্জিত খবর প্রকাশ করা হয়েছে। তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন এবং সংখ্যালঘুদের ইস্যু নিয়ে তাদের মাঠ পর্যায় থেকে রিপোর্ট করতে বলেছেন।

প্রধান উপদেষ্টা আরও বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে এবং সারা দেশে জীবনযাত্রা স্বাভাবিক ফিরে আসছে।

উল্লেখ্য, গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com