1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

স্ট্যান্ডার্ড ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোঃ সিদ্দিকুর রহমান

  • আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ৬.৫৯ পিএম
  • ২৮৭ Time View

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার জনাব মোঃ সিদ্দিকুর রহমান। জনাব রহমান ২০২৩ সালের আগস্ট মাসে শরী‘আহ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন এবং ব্যাংকের কার্যক্রমের দক্ষতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং শরী‘আহ ভিত্তিক কাঠামো জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি.’র উপ-ব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামি ব্যাংক বাংলাদেশ- এ সূদীর্ঘ ৩১ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকটির ব্যবসায়িক প্রবৃদ্ধি ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

জনাব রহমান আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বিষয়ে প্যারিস ভিত্তিক আইসিসি ও যুক্তরাজ্যের আইএফএস কর্তৃক সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস) স্বীকৃতি অর্জন করেছেন। ইসলামি ব্যাংকিং এ তিন দশকের বেশি অভিজ্ঞতা সম্পন্ন জনাব রহমান বাহরাইন ভিত্তিক এএওআইএফআই কর্তৃক সার্টিফাইড শরি‘আহ এডভাইজার এন্ড অডিটর (সিএসএএ) ফেলোশিপ প্রাপ্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ হতে ¯œাতক {সম্মান} সহ স্নাতকোত্তর (এমএসএস) এবং পরবর্তীতে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রী অর্জন করেন। পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিএআইবিবি এবং আইবিটিআরএ থেকে ডিপ্লোমা ইন ইসলামি ব্যাংকিং (ডিআইবি) সম্পন্ন করেছেন। পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও সম্মেলনে যোগদানের জন্য তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ সফর করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com