1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Title :
নবীনগরের শ্রীরামপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু উবারের নতুন সেবায় যুক্ত হলো ‘উবার পার্সেল’ প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র নির্মাতা এবং পরিচালক গাজী মাজহারুল আনোয়ার স্মরণে ‘দি আর্টিস্ট ক্লাব’-এর বিশেষ আয়োজন ‘আইকনিক টিউজডে হরিপুরে পুলিশ বিজিবির অভিযানে মাদকসহ আটক – ৪ জন গ্রাহকসেবার মান উন্নয়নে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ, মর্যাদাবান রাষ্ট্র এবং শ্রেষ্ঠ জাতি গঠনে ‘বৈষম্যহীন মর্যাদা সংলাপ’ অনুষ্ঠিত রপ্তানি বৈচিত্র্যকরণে বাংলাদেশ ব্যাংকের ৩০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ রেলওয়ের প্রশাসনিক কাঠামো ধ্বংস নয়, শৃঙ্খলা ও জবাবদিহি চাই রেলওয়ে মহাপরিচালককে ঘিরে অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারের প্রতিবাদে, সংবাদ সম্মেলন

নির্বাচন যত ঘনাচ্ছে, বিএনপির সমর্থন তত বাড়ছে: জরিপে তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মনে করছেন ৪৭.৬%

  • আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ১২.১২ পিএম
  • ৩২৭ Time View

নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, বিএনপির প্রতি জনগণের সমর্থন ততই দৃঢ় হচ্ছে। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পেপস)’–এর তৃতীয় রাউন্ডে দেখা গেছে, এখন ৪৭ দশমিক ৬ শতাংশ মানুষ মনে করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন।

জরিপের ফলাফলে দেখা গেছে, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু ভোটারও বিএনপির দিকে ঝুঁকেছেন। আগের আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ৩২ দশমিক ৯ শতাংশ ভোটার এখন বিএনপির দিকে ঘুরছেন, ১৩ দশমিক ২ শতাংশ জামায়াতকে ভোট দিতে পারেন বলে জানিয়েছেন, আর ৪১ দশমিক ৩ শতাংশ এখনও সিদ্ধান্তহীন।

বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্মের সহযোগিতায় পরিচালিত জরিপে জানুয়ারি ১৬ থেকে ২৭ পর্যন্ত দেশের ৬৪ জেলা থেকে ৫,১৪৭টি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ভোটার উপস্থিতি, আইনশৃঙ্খলা, নিরপেক্ষ নির্বাচন, ভোটের সিদ্ধান্ত ও দলীয় পছন্দ—এই ছয় বিষয়ে জনমত বিশ্লেষণ করা হয়েছে।

এলাকাভিত্তিক সম্ভাব্য বিজয়ীর বিষয়ে জরিপে বলা হয়েছে, যদি আগামীকাল নির্বাচন হয়, তাহলে ৫২ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা বিএনপি প্রার্থী জিততে পারেন বলে মনে করছেন। জামায়াত ও তাদের জোট ৩১ শতাংশ ভোট পেতে পারে, আর ১৩ দশমিক ২ শতাংশ সিদ্ধান্ত প্রকাশ করেননি।

গণভোট সম্পর্কেও জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ মানুষ সংবিধানের মৌলিক সংস্কারে ‘হ্যাঁ’–এর পক্ষে ভোট দেবেন, ২২ শতাংশ মানুষ এখনও নিশ্চিত নন।

পেপসের প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, তারেক রহমানের দেশে ফেরা ও খালেদা জিয়ার মৃত্যুর পর অনেক অনির্ধারিত ভোটার বিএনপির দিকে ঝুঁকেছেন। বিএনপির সম্ভাব্য ভোটের ২৬ দশমিক ৬ শতাংশ এসেছে পূর্বে সিদ্ধান্তহীন বা অনির্ধারিত ভোটারদের মধ্য থেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com