1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মূলধন বাড়াবে মার্কেন্টাইল ব্যাংক

  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৪৪ এএম
  • ২৭৮ Time View

মূলধন বাড়াবে পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। অনুমোদিত মূলধন ৮০০ কোটি টাকা বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করবে ব্যাংকটি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংকটির শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি টাকা, যা ১২০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। এটি বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হবে, যা ২০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত থাকবে। এজন্য ব্যাংকটির সংঘ স্মারক ও সংঘ বিধিতে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। ব্যাংকটির আসন্ন বার্ষিক সাধারণ সভায় এ-সংক্রান্ত বিশেষ প্রস্তাবে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে।

উল্লেখ্য, ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১০৬ কোটি ৫৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৪৫৫ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১০ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার ৪৩৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৪ দশমিক ৩১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক শূন্য ১, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৯০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com