বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও শান্তা হোল্ডিংস লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর সনি-স্মার্ট’র শোরুম এখন বগুড়ায় ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবায় সহজ হলো দান এবং হজ্জ-উমরার প্রস্তুতি আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ কটিয়াদী মডেল থানার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্য (এস‌আই) মোঃ বাছেদ মিয়াকে র‍্যাংক ব্যাজ পরিধান পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানে কঠোর হুঁশিয়ারি ময়মনসিংহে অদম্য নারী পুরস্কার-২০২৫ অনুষ্ঠিত গাইবান্ধা জেলা পুলিশের বিশেষ কল্যাণ অনুষ্ঠিত

বিমান চলাচল রুটে ড্রোন উড়াতে বেবিচকের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ Time View

বিমানবন্দর সংলগ্ন এলাকা, বিমান চলাচল রুট, প্রশিক্ষণ এলাকা এবং উড্ডয়ন ও অবতরণ এলাকায় সব ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

বেবিচক জানিয়েছে, আগামী ১৮ ডিসেম্বর থেকে পরের বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এক বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, দেশে অনুমোদনহীন ড্রোন উড়ানো বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ, যা ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা–২০২০ এর পরিপন্থি। বিশেষ প্রয়োজনে ড্রোন উড়ানো আবশ্যক হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ছাড়পত্র গ্রহণ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

এ ছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ড্রোন উড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় অনুমোদনহীন ড্রোন উড়ানোর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS