1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বেড়েছে ৩৫ মিলিয়ন ডলার

  • আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ১১.৫০ এএম
  • ৩৬৬ Time View

করোনা মহামারি, বৈশ্বিক সংঘাত-সংকটে গত দেড় বছর ধরে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভে অস্থিরতা দেখা দিয়েছে। তাতে নিয়মিত বিরতিতে কমেই চলেছে রিজার্ভের পরিমাণ। একইসাথে ডলার সংকটের কারণে মূল্যস্ফীতিও হু হু করে বাড়ছে। ফলে ব্যাপক সংকটে পড়েছে দেশের রিজার্ভ খাত। তবে দীর্ঘ সময় পর গত সপ্তাহে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক সূত্রে এ তথ্য জানা গেছে।

আইএমএফের ফর্মুলা অনুযায়ী, ১৩ ডিসেম্বর পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ১৬ বিলিয়ন ডলার, যা এক সপ্তাহ আগে ছিল ১৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে প্রায় ৩৫ মিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমতে শুরু করে। কারণ ওই যুদ্ধের কারণে তেল ও গ্যাসের মতো পণ্যের দাম বেড়ে যায়। এতে বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আইএমএফ, এডিবির ঋণসহ অন্যান্য উৎস থেকে পাওয়া ঋণ যোগ হওয়ার পর বৈদেশিক মুদ্রার মজুত আরও বাড়বে।

আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮৯ মিলিয়ন ডলারসহ ডিসেম্বরে বিভিন্ন উৎস থেকে ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com